Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

চন্দনাইশে স্কুলমাঠে ক্লাস চলাকালীন সময়ে উচ্চ আওয়াজে সাউন্ড বাজাতে শ্রেণীকার্যক্রমে চরম ব্যাঘাত

  • Reporter Name
  • আপডেট সময় : 08:51:43 pm, Saturday, 17 May 2025
  • 105 বার পড়া হয়েছে

চন্দনাইশে স্কুলমাঠে ক্লাস চলাকালীন সময়ে উচ্চ আওয়াজে সাউন্ড বাজাতে শ্রেণীকার্যক্রমে চরম ব্যাঘাত

মোঃ নেয়াজুর রহমান নয়ন চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে ক্লাস চলাকালীন সময়ে উচ্চ আওয়াজে সাউন্ড বাজিয়ে স্কুলের মাঠে গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা, রোবোটিকস শো, টক শো, এসো চন্দনাইশকে জানি কুইজ কুইজ  ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে।

গতকাল ১৭ মে শনিবার সকালে উপজেলা সদরস্থ কাশেম-মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড এর সার্বিক সহযোগিতা, চন্দনাইশ উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করে স্বপ্ন বিলাস নামে একটি সংগঠন।
অনুষ্টান চলাকালে দুপুর ১১টার দিকে স্কুলের মাঠে গিয়ে দেখা যায়, ক্লাস চলা অবস্থায় নৃত্যানুষ্টান, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা চলায় শিক্ষক ও ক্লাসে উপস্থিত শত শত শিক্ষার্থী স্বাভাবিকভাবে পড়ালেখা করতে পারেনি। শিক্ষক ও শিক্ষার্থীরা কেউ কারো কথা শুনছিল না। তাদের মনোযোগ ও দৃষ্টি ছিল অনুষ্ঠানের মাঠে।
জানা যায়, চন্দনাইশের ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী চন্দনাইশ গণিত উৎসবে অংশগ্রহন করে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কলেজ, স্কুল, মাদরাসার শিক্ষার্থীরা। নাম প্রকাশ্য অনিচ্ছুক এক শ্রেণী শিক্ষক জানান, মাঠে উচ্চ আওয়াজে অনুষ্টানের কারণে স্বাভাবিকভাবে শ্রেণী কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়। উচ্চ আওয়াজের কারণে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরাও ছিল অমনোযোগী। কেউ কারো কথা শুনছিল না। ক্লাস চলাকালীন সময়ে উচ্চ আওয়াজে সাউন্ড বন্ধ থাকবে বলে অঙ্গিকার দেয়ার পরও ক্লাস চলাকালীন সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন সাউন্ড ব্যবহার করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এলাকার সচেতন নাগরিক শহিদুল ইসলাম জানান, সরকার শনিবার সকল শিক্ষা প্রতিষ্টান ও অফিস আদালত খোলা রেখেছে। কিন্তু কাশেম- মাহাবুব উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলছে, পাশাপাশি মাঠে উচ্চ আওয়াজে চলছে অনুষ্ঠান।
কাশেম-মাহাবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া বলেন, গনিত অলিম্পিয়াড আয়োজক কমিটিকে অনুষ্ঠানের তারিখ পরিবর্তনের কথা বলা হলেও তারা তারিখ পরিবর্তন করতে রাজি হননি। এরপরও আমরা সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত শ্রেনীকক্ষ তাদের পরীক্ষা নেয়ার জন্য খুলে দেয়। কিন্তু এতেও তারা ৭ মিনিট দেরী করে। স্কুলের মাঠে অনুষ্টান চলাকালীন সাউন্ড ব্যবহার করবে না মর্মে অঙ্গিকার নেয়া হয়। কিন্তু তারা ক্লাস চলাকালীন সাউন্ড ব্যবহার করায় আয়োজক কমিটিকে সাউন্ড বন্ধ করতে বলেছি।

আয়োজক কমিটির মো. সাইফুদ্দিন জানান, আমরা ২ মাস আগেই গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার তারিখ নির্ধারিত ছিল। সে হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রসহ অন্যান্য অতিথিদেরকে দাওয়াত দেয়া সম্পন্ন হয়। কিন্তু সরকারি প্রঙ্গাপনে স্কুল খোলা থাকায় গত ২ দিন আগে বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে তারিখ পরিবর্তন করার কথা বলেন। বিশাল আয়োজন ও পূর্ব নির্ধারিত হওয়ায় প্রোগ্রাম বাতিল করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন বলেন, প্রোগ্রামটি তারিখ পরিবর্তনের কথা ছিল। পরবর্তী জানতে পারলাম তারা অনুমোদন পেয়েছে। তবে সকাল ১০টার মধ্যে তাদের অনুষ্টান শেষ করার কথা ছিল। এব্যাপারে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়ার কথা বলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

চন্দনাইশে স্কুলমাঠে ক্লাস চলাকালীন সময়ে উচ্চ আওয়াজে সাউন্ড বাজাতে শ্রেণীকার্যক্রমে চরম ব্যাঘাত

আপডেট সময় : 08:51:43 pm, Saturday, 17 May 2025