Dhaka , Wednesday, 18 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ শরীয়াতপুরের পদ্মার বুকে ভাসমান মরদেহ, রহস্যে ঘেরা অজ্ঞাত তরুণের মৃত্যু লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা নিলক্ষা ইউনিয়নের বিএনপির প্রধান কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ, উদ্ধারে ১২ ঘণ্টার আল্টিমেটাম মধুপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে পালালো চোরাকারবারী: অনন্তপুর সীমান্তে বড় সাফল্য মেহনতি মানুষের পাশে প্রধানমন্ত্রী, চট্টগ্রামে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ডা. শাহাদাত রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা চট্টগ্রামের নতুন ডিআইজি মনিরুজ্জামান, সিএমপি’র নতুন কমিশনার শওকত আলী বুড়িমারী স্থলবন্দরে ১১ দিনের বিরতি: বন্ধ থাকছে আমদানি-রপ্তানি স্বপ্ন কেড়ে নিল ঘাতক ট্রাক: পাটগ্রামে একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রমজানের উপহার পাঠালেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চন্দনাইশে ফসলি জমির টপসয়েল কাটায় প্রশাসনের অভিযান: এসকেভেটর জব্দ নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন সিএমপি কমিশনার পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পাইকগাছায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু ॥ খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি রামগঞ্জের ‎ভাটরা ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুলে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ উত্তর কাট্টলী ওয়ার্ডে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামে গরু আসছে মিয়ানমার থেকে।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:56:45 pm, Monday, 5 July 2021
  • 244 বার পড়া হয়েছে

চট্টগ্রামে গরু আসছে মিয়ানমার থেকে।

মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব‍্যুরো।

কক্সবাজার টেকনাফ শাহপরীরদ্বীপ করিডোর দিয়ে মিয়ানমার থেকে গবাদিপশু আমদানি বৃদ্ধি পেয়েছে। দেশের অভ্যন্তরে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে মিয়ানমারের গরুর বেশ চাহিদা রয়েছে। এবার আসছে উল্লেখযোগ্য মহিষও।

টেকনাফ কাস্টম্‌স সুত্র জানায়, গত মে ও জুন মাসে ২৫ হাজার ৮৬৮ টি গরু ও ৪ হাজার ২৫৮ টি মহিষ আমদানি বাবদ এক কোটি ৫০ লাখ ৬৩ হাজার টাকা রাজস্ব আয় করে শুল্ক বিভাগ। কিন্তু এর আগে মার্চ-এপ্রিল মাসেও ১১ হাজার ৮৮৬ টি গরু ও দুই হাজার ৪২৪টি মহিষ আমদানি বাবদ ৭১ লাখ ৫৫ হাজার টাকা শুল্ক আদায় করে কাস্টম্‌স। টেকনাফ স্থল বন্দর শুল্ক কর্মকর্তা মো.আব্দুর নুর জানান- ফেব্রুয়ারি মাসে মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ এবং বর্ষা মৌসুমের মধ্যেও মে-জুন মাসে মিয়ানমার থেকে গবাদিপশু আমদানি মার্চ-এপ্রিল দু’মাসের চেয়ে ভালো হয়েছে। এদিকে আর ৩ সপ্তাহ পর কোরবানি ঈদ হতে যাচ্ছে। এ সময় মিয়ানমার হতে আরো প্রচুর গবাদিপশু টেকনাফে প্রবেশ করার কথা। ইতিমধ্যে মিয়ানমার প্রচুর গরু-মহিষ মজুদ করেছে। শাহপরীরদ্বীপ করিডোরের পশু ব্যবসায়ী সাবরাং ইউপি সদস্য মোহাম্মদ শরীফ, মো সোহেল রানা, শহিদুল ইসলাম বলেন, মিয়ানমারে প্রচুর গরু-মহিষ জমা রয়েছে। শাহপরীরদ্বীপ করিডোর দিয়েও গবাদিপশু আমদানি অব্যাহত রয়েছে। এখনও টেকনাফ বাজারে কোরবানির পশু বেচা-কেনা জমে উঠেনি। তবে দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন ট্রাকযোগে মিয়ানমার থেকে আমদানি করা কোরবানির পশু নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। করোনার কারণে কড়াকড়ি ও সীমান্ত বন্ধ থাকায় ভারতীয় গরু আমদানি না হলেও দেশের অভ্যন্তরে পর্যাপ্ত গরু মওজুদ রয়েছে। এছাড়া দেশীয় খামারীদেরও রয়েছে প্রচুর গরু।

এ দিকে গরু ব্যবসায়ী আবু ছৈয়দ বলেন, মিয়ানমারের কয়েক হাজার গরু বিক্রির অপেক্ষায় খামারে রাখা হয়েছে। এ ছাড়া সাগরের ভাঙ্গনে শাহপরীর দ্বীপ টু টেকনাফ সরাসরি সড়ক যোগাযোগ বিছিন্ন রয়েছে ৯ বছর ধরে। এতে পশু পরিবহনেও নানা ঝামেলা পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। তিনি আরো বলেন, ২০০৩ সাল হতে শাহপরীর দ্বীপ করিডোর চালু করা হলেও এখনো অবকাঠামোগত কোন সুবিধা দিতে পারেনি সংশ্লিষ্টরা। এখানে নেই পশু রাখার স্থান, নেই ব্যাংক সুবিধা। ফলে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয় রাজস্ব প্রদানের ক্ষেত্রে। তবে বিজিবি’র সার্বিক তত্ত্বাবধানে মিয়ানমার হতে শাহপরীর দ্বীপ জেটি হতে পশু খালাস অব্যাহত রয়েছে বলে জানান ব্যবসায়ী মো. কাসেম।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে মিয়ানমার হতে পশু আমদানি করতে পারে সে ব্যাপারে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। এ ছাড়া শাহপরীর দ্বীপ করিডোরে কোরবানির পশুর হাটের ইজারা বিষয়েও জাতীয় রাজস্ব বোর্ডের আলোকে ব্যবস্থা নেয়া হবে।

পশু পরিবহন ও কোরবানির পশুহাটে যাতে নকল টাকার ব্যবহার, চাঁদাবাজিসহ সকল অপতৎপরতা বন্ধে একাধিক টিম গঠন করেছে আইনশৃংখলা বাহিনী। টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, কোরবানের পশু পরিবহনের সাথে একটি চক্র ইয়াবা পাচারে জড়িয়ে যায়। এ ধরনের অপতৎপরতা বন্ধে বাজার মনিটরিং কার্যক্রম তদারকির জন্য ইতিমধ্যে কয়েকটি টিম গঠন করা হয়েছে।

চট্টগ্রামের গরু বেপারি আবদুর রহমান বলেন, মিয়ানমারের গরু এ অঞ্চলে না আসলে চট্টগ্রামে কোরবানিরা মহাবিপদে পড়ে যাবে। স্থানীয় গরুর দাম বেড়ে যাবে। তাই চট্টগ্রামের অধিকাংশ কোরবানি মিয়ানমারের গরুর উপর নির্ভর।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর

চট্টগ্রামে গরু আসছে মিয়ানমার থেকে।

আপডেট সময় : 03:56:45 pm, Monday, 5 July 2021