Dhaka , Monday, 21 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টেকনাফে বনভোজন শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক বরিশালে কারখানার বর্জ্য ও নগরবাসীর পলিথিনে মরছে কীর্তনখোলা কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও যেসব কারণ জানালেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি, আহত ২ স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে গনপিটুনিতে এক যুবকের মৃত্যু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:07:47 am, Saturday, 28 December 2024
  • 168 বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে গনপিটুনিতে এক যুবকের মৃত্যু।।

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো।।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে গনপিটুনিতে রবিউল হোসেন রুবেল -৩০- নামে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার -২৬ ডিসেম্বর- দিনগত রাত ১টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তার বাড়ি চন্দ্রঘোনা বনগ্রাম হলেও দীর্ঘদিন যাবত সে লালানগর ৫নং ওয়ার্ডে তার শ্বশুর বাড়িতে থাকেন বলে জানা যায়। পেশায় সে একজন দিনমজুর এবং মাঝেমধ্যে সিএনজি অটোরিকশা চালায় বলে জানান স্বজনরা। এই ঘটনায় নিহতের স্ত্রী কাজলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিবাদী করে থানায় হত্যা মামলা দিয়েছেন।

মামলার এজহার ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, নিহত রুবেল বিকেলের দিকে তার স্ত্রী’র বড় ভাইয়ের সিএনজি অটোরিক্সায় জ্বালানী গ্যাস নেয়ার উদ্দেশ্যে বের হয়। রাতে কাপ্তাই রাস্তারমাথা থেকে গ্যাস নিয়ে আসার পথে লালানগর বন্দেরাজাপাড়া এলাকায় এলে স্থানীয় কয়েকজন তাকে গতিরোধ করে। তার বিরুদ্ধে গত ২৫ ডিসেম্বর রাতে ধামাইরহাট বাজারে কামরুলের মোবাইলের দোকানে চুরি করে ২লক্ষ টাকা ও ৩টা মোবাইল নিয়ে আসে মর্মে অভিযোগ করেন। এসময় রুবেল ঘটনার ব্যাপারে অস্বীকার করলে তাকে লালানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলামপাড়া কুমারপাড়া এলাকায় নিয়ে যায় এবং ব্যাপক মারধর করেন। একপর্যায়ে দু’জনের নাম স্বীকার করলে তাদেরও ধরে এনে মারধর করে তারা। মারধরের একপর্যায়ে রুবেল নিস্তেজ হয়ে পড়লে তাকে ওই অবস্থায় রেখে চলে আসে।

এদিকে শুক্রবার ভোর ৭টার দিকে স্ত্রী কাজলী খবর পেয়ে ঘটনাস্থলে গেলে হাত-পা বাধা অবস্থায় রুবেলকে লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

নিহতের স্ত্রীর বড় ভাই জসিম বলেন- রুবেলকে আমি গ্যাস নিতে পাঠিয়েছিলাম। আসার পথে মরিয়মনগর ডিসি সড়কের শান্তিনিকেতন এলাকা থেকে কয়েকজন গাড়িতে ওঠে। তারা বন্দেরাজাপাড়া এলাকায় এলে গাড়িতে থাকা কয়েকজনসহ স্থানীয়রা মিলে এই ঘটনা ঘটিয়েছে। রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত দীর্ঘ সময় মারধরে তার মৃত্যু হয়েছে।”

তিনি জানান, নিহত রুবেলের প্রকৃত বাড়ি ফেরিঘাট- মা-বাবা নেই। ছোট থেকেই বনগ্রামে পালক সন্তান হিসেবে বড় হয়েছিলো। গত ৯ বছর আগে তার বোনকে বিয়ে করে সেখানেই থাকছেন। সংসারে ৬ বছরের ছেলে সন্তান রয়েছে তার।

এদিকে তার ব্যাপারে স্থানীয়রা জানান- মৃত মো. রুবেলের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক চুরির অভিযোগ রয়েছে।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান- তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে তার স্ত্রী হত্যা মামলা দিয়েছেন। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে গনপিটুনিতে এক যুবকের মৃত্যু।।

আপডেট সময় : 09:07:47 am, Saturday, 28 December 2024