
মো. ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় ভাওয়াল সম্মেলন কক্ষে ১৮ ডিসেম্বর শনিবার সকালে আলোচনা সভা ও চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ নাসরিন পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজোয়ান আহমেদ, ও ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ব্যাংক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং ব্র্যাকের সহযোগিতায় ৫ জন স্কুল ছাত্র-ছাত্রীকে মোট ১৬ হাজর টাকা শিক্ষা অনুদান, ৩ জন প্রবাসী/প্রবাসীর পরিবারকে মোট ৮ লক্ষ টাকা ঋণ এবং ক্ষতিগ্রস্ত অবস্থায় একজন বিদেশ ফেরতকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

























