Dhaka , Thursday, 30 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন মাদারীপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী রামু ফতেখাঁরকুলের দুই মাদক কারবারি নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ২০ হাজার ইয়াবা নিয়ে আটক : সিএনজি জব্দ ঈদগাঁওয়ের সংঘবদ্ধ ছিনতাই মামলার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ মেয়ের মৃত্যুর শোক কাটল না, তিন মাস পর ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুর খুনিয়াপালংয়ে র‌্যাবের অভিযান: ৩ দেশীয় বন্দুক ও ৩ ধারালো অস্ত্র উদ্ধার অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল এর শুভ উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

খুলনা-৬ আসনে ধানের শীষের বিজয়ে বাপ্পী–এনামুলের ঐক্য

  • Reporter Name
  • আপডেট সময় : 07:07:17 pm, Tuesday, 25 November 2025
  • 63 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে ধানের শীষ প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পীর সঙ্গে পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক ও তার সমর্থকদের অবশেষে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালেই উপজেলা সদরে এক মতবিনিময় সভায় এ ঐক্যের ঘোষণা আসে।

সভায় মনিরুল হাসান বাপ্পী ও এস এম এনামুল হক অতীতের সব ভুলবোঝাবুঝির অবসান ঘটিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তৃণমূল নেতাকর্মীরা এ ঐক্যকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নির্বাচনের পূর্বে এমন সমঝোতা মাঠে শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় বক্তব্যে মনিরুল হাসান বাপ্পী বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। বিএনপি বড় দল, এখানে অনেক যোগ্য নেতা থাকেন। এ কারণে কখনও কখনও গ্রুপভিত্তিক বিভাজন তৈরি হয়। ধানের শীষের নির্বাচনের জন্য আমরা ১৭ বছর অপেক্ষা করেছি। নির্যাতন, হামলা-মামলা সহ্য করেছি। এবার সুযোগ এসেছে-এবার জিততেই হবে। তাই ঐক্যের বিকল্প নেই।

এনামুল হক সম্পর্কে তিনি বলেন, এনামুল একজন জনপ্রিয় নেতা। তাকে নেতৃত্বে এগিয়ে আসতে আমি সবসময় সহায়তা করেছি। আমার ভুল ছিল, তারও ভুল ছিল। আজ থেকে সব ভুলে আমরা একসঙ্গে পথ চলবো। আগামীর রাজনীতিতে এনামুলকে নিয়ে দলকে শক্তিশালী করবো।

নির্বাচন কমিটি প্রসঙ্গে বাপ্পী জানান, উপজেলা কমিটি ছোট করা হলেও প্রয়োজন অনুযায়ী তা বর্ধিত করা হবে এবং গ্রহণযোগ্য নেতাদের নিয়ে শক্তিশালী সেন্টার কমিটি গঠন করা হবে।

সভায় সভাপতির বক্তব্যে এস এম এনামুল হক বলেন, ১৯৯০ সাল থেকে ছাত্রদল থেকে আজ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। কিছু লোকের ভুল তথ্যের কারণে আমরা দূরে সরে গিয়েছিলাম। এখন ধানের শীষের বিজয়ের জন্য বৈষম্য দূর করতে হবে, সকল নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে এবং মনোনয়নবঞ্চিত সকল নেতাকে নিয়ে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন-সাবেক জেলা বিএনপি নেতা আশরাফুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপি নেতা কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, সরদার ফারুক আহমেদ, এডভোকেট একরামুল হক বিশ্বাস, ইব্রাহিম গাজী, আবুল বাশার বাচ্চু, আব্দুস সাত্তার মোড়ল, আনোয়ারুল কাদীর, হাবিবুর রহমান, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ার্দার, রাজীব নেওয়াজ, আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি, দীপঙ্কর বাবু, সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দীর্ঘদিনের দূরত্ব ও নেতাকর্মীদের মাঝে তৈরি হওয়া ভুলবোঝাবুঝির অবসান হওয়ায় এনামুল হক সমর্থকদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস দেখা যায়। যদিও অপর পক্ষের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি, তবে তৃণমূল নেতাকর্মীরা আশা করছেন-এই ঐক্য নির্বাচনি মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

খুলনা-৬ আসনে ধানের শীষের বিজয়ে বাপ্পী–এনামুলের ঐক্য

আপডেট সময় : 07:07:17 pm, Tuesday, 25 November 2025