Dhaka , Friday, 17 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:09:36 pm, Wednesday, 23 March 2022
  • 237 বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় কয়েকটি নতুন রাস্তা নির্মাণ ও পুরোনো সড়ক সংস্কারকাজে সিডিউল বহির্ভূত ভাবে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

এর মধ্যে দুটি রাস্তা সংস্কারে কাজে শুরু থেকেই নিম্নমানের ইটের খোয়া, ইট-বালু ব্যবহার করা হয়েছে। উপজেলার রামপুর ইউনিয়নে বেড়ি থেকে লাহরির টেক পর্যন্ত শেখ সামছুল হক সড়কের নিম্নমানের ইটের খোয়া, নিম্নমানের এজেন্ট ব্যবহার এবং কার্পেটিং কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের বিটুমিন ও বুজুরি ব্যবহার করে কার্পেটিং করায় সড়কের দীর্ঘস্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা।

সরকারের জিওবি মেন্টেনেজ প্রকল্পের আওতায় এলজিইডি কোম্পানীগঞ্জ উপজেলা কার্যালয়ের তত্ত্বাবধানে চলছে এই নির্মাণকাজ। কাজ পেয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এইচ আর এন্টার প্রাইজ। তবে দুটি রাস্তার কাজ করছেন ঠিকাদার ফরিদুল ইসলাম রঞ্জু নামে এক ব্যক্তি । এর মধ্যে দুটি রাস্তা নির্মাণে একেবারে নিম্নমানের ইট, ইটের খোয়া ও বালু ব্যবহার করা হয়েছে। এছাড়াও সড়কের পাশে থাকা গাইড ওয়াল নিম্নমানের ইট দিয়ে নির্মাণ করা হয়েছে।

প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আনুমানিক ৬৩ লাখ টাকা ব্যয়ে উপজেলার রামপুর ইউনিয়নের বেড়ি থেকে লাহরির টেক পর্যন্ত শেখ সামছুল হক সড়কের প্রথম অংশের ১৯০০ মিটারের এই সড়ক সংস্কারের কাজ শুরু করা হয়। বর্তমানে সড়কটির কার্পেটিং কাজ একেবারে শেষ প্রান্তে। এ ছাড়া চলতি মাসের শুরুতে ১৭ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে উপজেলার রামপুর ইউনিয়নের লাহরির টেক থেকে রফিক নগর পর্যন্ত ৮২০ মিটার সড়ক সংস্কারের কাজ শুরু করা হয়। এ সড়কটির ম্যাকাডম এর কাজ সম্পন্ন করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, শিডিউলের তোয়াক্কা না করে ইচ্ছেমতো দুটি সড়কে নিম্নমানের কাজ করছেন ঠিকাদার। কাজের শুরু থেকেই তদারকি প্রতিষ্ঠানের যোগসাজশে ঠিকাদার প্রতিষ্ঠান এসব অনিয়ম করে চলছে। এজেন্টে একেবারে নিম্নমানের ইট, খোয়ার পরিবর্তে ব্যবহার করা হয়েছে একেবারে নিম্নমানের ড্যাম্পিং খোয়া,নিম্নমানের বালু। এরপর নিম্নমানের ইটের খোয়া ও এজেন্ট দিয়ে ম্যাকাডম শেষ করে শেখ সামছুল হক সড়কের কার্পেটিং কাজও একেবারে শেষ প্রান্তে। বিক্ষুদ্ধ এলাকাবাসাী বলছে, সামনে বর্ষায় সব উঠে যাবে। এত খারাপ রাস্তা করার কী দরকার? উপজেলার আগের সড়ক গুলোর ফলাফল বিশ্লেষনে মিলে অভিযোগের সত্যতা।

সরেজমিনে দেখা গেছে, সড়কে নিম্নমানের ইটের খোয়া ও সড়কের পাশের গাইড ওয়ালও নিম্নমানের ইট দিয়ে নির্মাণ করা হয়েছে। অপরদিকে শ্রমিকেরা বলছেন, ঠিকাদার যে রকম ইট-বালু দিচ্ছেন, তা দিয়েই তাদের রাস্তা নির্মাণ করতে হচ্ছে। একাধিক শ্রমিক নিম্নমানের ইট ও ইটের খোয়া ব্যবহারের বিষয়টি স্বীকারও করেন।

এ সময় স্থানীয়রা তদারকি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি করেন উচ্চ পর্যায় থেকে কোম্পানীগঞ্জের সকল ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নোয়াখালীর আওতায় বাস্তবায়িত কাজ গুলো সঠিক ভাবে অন্তত একবার তদন্ত করা হোক। তাহলে অনেক অনিয়ম দুর্নীতির তথ্য বেরিয়ে আসবে। কারণ তদারকি প্রতিষ্ঠানের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা সরকারি সিডিউল অনুযায়ী উন্নয়ন কাজের মান নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। এটা অনেকটা ওপেন সিক্রেট। এ দুটি সড়কের বিষয়ে গণমাধ্যম কর্মিকে তথ্য দিতে তালবাহানা করে সংশ্লিষ্ট তদারকি প্রতিষ্ঠান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার ফরিদুল ইসলাম রঞ্জু নিম্নমানের সামগ্রী ব্যহারের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সিডিউল মেনে ভালো মানের কাজ করা হয়েছে। কিছু ইটের খোয়ার বিষয়ে অভিযোগ এলে তা রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী শেখ মাহফুজুল হোসাইন বলেন, সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। তিনি আরও বলেন, সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কোন সুযোগ নেই। তবে এলাকাবাসী তাঁর দাবি নাকচ করে দিয়ে দুষছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তারা বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা থাকায় নিম্নমানের কাজ হয়।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ

আপডেট সময় : 04:09:36 pm, Wednesday, 23 March 2022