Dhaka , Monday, 15 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাতকানিয়ায় মায়ের হেবা করা সম্পত্তি ও ব্যাংকের ৩৫ লাখ টাকা নিয়ে বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে বোনদের অভিযোগ বিশ্বকাপের উন্মাদনায় রামগঞ্জে ব্রাজিল বাড়ি সাজলো শিক্ষক শিমুল কান্তি দাস পাইকগাছা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মহিষমারা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো. ইয়াছিন আলী আড়াইহাজারে যৌতুকের অর্থ না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, স্বামী কারাগারে রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের ময়লার ভাগার অপসারণ, বালি ভরাট শেষে বৃক্ষরোপণ কর্মসূচি টেকনাফে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গোলা উদ্ধার, ২ কেজি গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার সময় ইয়াবা নিয়ে টেকনাফের যুবদল নেতা ফরিদ ও আজম ডিবি পুলিশের হাতে আটক কক্সবাজারের ঈদগাঁওয়ের মহিলা দল নেত্রী সুবর্ণা আক্তার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার কালীগঞ্জে আ’লীগ নেতাকে গ্রেপ্তারে ওসির ওপর ক্ষিপ্ত বিএনপি নেতার শাস্তি দাবি: দলটির একাংশের সংবাদ সম্মেলন কালীগঞ্জে চাঞ্চল্যকর চাঁদাবাজি ও অপহরণ মামলার প্রধান আসামি শহীদুল গ্রেপ্তার: র‍্যাবের ঝটিকা অভিযান লালমনিরহাট চেম্বারের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয়: মোকছেদুর রহমানকে হারালেন ৫৩ ভোটে ঝিনাইগাতীতে কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যবর্তী স্থানে নির্মাণ ও প্রস্তাবিত স্থান বাতিলের দাবীতে মানববন্ধন। মেয়রের উদ্যোগে নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ প্রযুক্তির আশীর্বাদ নাকি আসক্তি? নোমোফোবিয়া নিয়ে নতুন ভাবনা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষক সমিতির মানববন্ধন মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে বিশ্ব রক্তদাতা দিবসে দুর্গাপুরে ব্লাড ব্যাংক স্থাপনের দাবি নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত

কোম্পানীগঞ্জে অবৈধ ভূমি উচ্ছেদ অভিযানে হামলা, ভূমি কার্যালয়ে অফিস সহায়কসহ আহত ৩

  • Reporter Name
  • আপডেট সময় : 05:15:02 pm, Wednesday, 6 April 2022
  • 205 বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জে অবৈধ ভূমি উচ্ছেদ অভিযানে হামলা, ভূমি কার্যালয়ে অফিস সহায়কসহ আহত ৩

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভুয়া ভূমিহীন সাজিয়ে ৬০০ একর সরকারি খাস জমি দখল করে অবৈধ ঘর নির্মাণে বাধা দেওয়ায় ভূমি কার্যালয়ের লোকজনের উপর হামলা চালিয়েছে বেদখলকারীরা।

এ ঘটনায় ৩জন আহত হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুত্বর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আহতরা হলো আব্দুল জব্বর (৩৩) সে উপজেলার বামনী তফসিল অফিসের অফিস সহায়ক, বাংলা বাজার তফসিল অফিসের তহসিলদার জয়নাল (৫০) ও আবদুল্ল্যাহ আল মামুন (৩৫)।

বুধবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে পুলিশ উপস্থিতিতে উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজারের মুখে জেগে উঠা নতুন চরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুছাপুর ইউনিয়নের ক্ষমতাসীন দলের এক জনপ্রতিনিধির যোগসাজশে স্থানীয় মেম্বার আলী আজগর জাহাঙ্গীর ও তার লোকজন এ সরকারি খাস জমি দখল করেছে। এরই মধ্যে প্রায় দেড় শতাধিক মাটির ভিটা বানানোর হয়েছে এবং দুই ধাপে ৩০টি ঘর নির্মাণ করে। একপর্যায়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.আল আমিন অভিযান চালিয়ে প্রথম ধাপে নির্মাণ করা ঘর গুলো উচ্ছেদ করে দেয়। এরপর আবার ভূমি দস্যুরা আজ বুধবার ভোর রাতের দিকে পুনরায় ওই খাস জায়গার উপর ১২টি ঘর নির্মাণ করে। এবারও খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তার নেতৃত্বে ফের অবৈধ স্থাপনা উচ্ছেদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ভূমি কার্যালয়ে লোকজন পুলিশের উপস্থিতিতে অবৈধ ঘর গুলো উচ্ছেদ করতে গেলে একাধিক ভূমি দস্যুর ইঙ্গিতে বেদখলদাকারীরা ভূমি কার্যালয়ের লোকজনের উপর হামলা চালায়। এতে ভূমি কার্যালয়ে ৩জন কর্মকর্তা আহত হয়। পরে পুলিশের বাধার মুখে বেদখলকারীরা পিছু হটে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ রোমন বলেন, অবৈধ ভূমি উচ্ছেদে গেলে তহসিলদার আহত হয়েছে। পরে পুলিশ ধাওয়া দিলে বেদখলকারীরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, এ ঘটনায় সহকারি কমিশনার (ভূমি) মামলা দিলে আমরা মামলা নেব।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম চৌধুরী এসিল্যান্ডের বরাত দিয়ে বলেন ভূমি অফিসের একজন স্টাফকে গুরুত্বর আঘাত করা হয়েছে। আজকে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বাকীটা আগামীকাল করা হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঐকান্তিক প্রচেষ্টায় ডাকাতিয়া নদীর ওপর বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এর ফলে বেড়িবাঁধের মুখে ডাকাতিয়া নদী থেকে আনুমানিক ৭০০ একর নতুন চর জেগে উঠে। এক সময় বনবিভাগ ওই জায়গায় চারাগাছ রোপণ করে। নতুন জেগে উঠা চরে সেতুমন্ত্রী পর্যটন এলাকা গড়ে তোলার ঘোষণা দিলে বনবিভাগ ২০১৮সালে তাদের চারা গাছ সরিয়ে নেয়।

কিন্তু এখন স্থানীয় ইউপি সদস্য দুই শতাধিকের উপরে ভুয়া ভূমিহীন সাজিয়ে ৬০০ একর আবাদযোগ্য ও অনাবাদি খাস জমি দখল করে সেখানে বসতঘর করার জন্য মাটির ভিটা বানাচ্ছে। প্রত্যেকটি ভিটার পরিমাণ হবে এক একর। অভিযোগ রয়েছে এর জন্য ভিটা প্রতি নেওয়া হচ্ছে এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মুছাপুর ক্লোজারের সামনে জেগে উঠা চরে পাঁচটি স্কেবেটারে মাটি কেটে ভিটা বাধার কাজ শেষ করেছে। এখন রাতের অন্ধকারে অবৈধ ঘর বানানো হচ্ছে। এতে তদারকি চালাচ্ছে প্রায় শতাধিক মানুষ। গণমাধ্যম কর্মীদের সেখানে যাওয়া নিষেধ বলেও জানান তারা।

চর দরবেশ এলাকার আবদুস সোবহানের ছেলে কালাম খাস জায়গায় মাটি কাটার কাজ করছে। কালাম জানান জানান, মুছাপুরের চরদরবেশ গ্রামের স্থানীয় জনগণ এখানে ভিটা ভরাটের কাজ করছে। আনুমানিক ৩০০ থেকে ৪০০ পরিবার হবে। এ জায়গার মধ্যে বাড়ি হবে। স্থানীয় মেম্বার জাহাঙ্গীর জানেন। তারা অর্ডার দিয়েছেন। মেম্বারের ভাই জালাল সবাইকে বসিয়ে দিচ্ছে। আপনারা কি কাউকে টাকা দেওয়া লাগছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা নিজেদের ভিটা নিজেরা বেঁধে নিচ্ছি। যা চার-পাঁচ হাজার টাকা খরচ যায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুছাপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর মেম্বার আলী আজগর জাহাঙ্গীর অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। তবে উপজেলা থেকে অথবা বোর্ড অফিস থেকে কোন নির্দেশ আসলে আমি সাথে সাথে গিয়ে এটার প্রতিবাদ করব এবং বন্ধ করব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা খাস জায়গা, না ব্যক্তি মালিকানার জায়গা এ সম্পর্কে আমি কিছুই জানি না। আমি জানি এটা নদী ছিল তারপর চর জাগে। এরপর কাউকে বন্দোবস্ত দিছে কিনা এ বিষয়ে জানা নেই। কাউকে বন্দোবস্ত দিলে সে পাইছে। আর খাস থাকলে সরকার ব্যবস্থা নিবে। তিনি আরো বলেন, আমার দুই ভাই ও আমি খাস জায়গা দখলের সাথে জড়িত নেই। আমি খাস জায়গা দখলের বিষয়ে পরিষদে জানিয়েছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় মায়ের হেবা করা সম্পত্তি ও ব্যাংকের ৩৫ লাখ টাকা নিয়ে বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে বোনদের অভিযোগ

কোম্পানীগঞ্জে অবৈধ ভূমি উচ্ছেদ অভিযানে হামলা, ভূমি কার্যালয়ে অফিস সহায়কসহ আহত ৩

আপডেট সময় : 05:15:02 pm, Wednesday, 6 April 2022