Dhaka , Monday, 9 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কালিগঞ্জে জাতীয় পার্টির বিশাল জনসভা ঝালকাঠি-১ আসনে হাতপাখার ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল বেগমগঞ্জে র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া ও চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার ঢাকা-১৯ আসনে জমজমাট লড়াই, ভোটের অপেক্ষায় ভোটাররা বিএনপি প্রার্থী মেয়র মজিবর রহমানের সহধর্মিণী মুন্নীর  উঠান বৈঠকে উন্নয়নের প্রতিশ্রুতি  ঝালকাঠি-১ আসনের রাজাপুরে জামায়াত প্রার্থী ড. ফয়জুল হকের নির্বাচনী গণমিছিল  ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে চন্দনাইশ উপজেলা মাদ্রাসা “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” নির্বাচিত হয়েছেন মোজাহেরুল কাদের। রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ দাঁড়িপাল্লা বিজয়ী হলে দুর্নীতির জায়গা থাকবে না; মাওঃ আবুল কালাম আজাদ পাইকগাছায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক রূপগঞ্জে নির্বাচনের হালচাল ভোটাররাই পাল্টে দিবেন নির্বাচনী সমীকরণ  রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত সকলকে জাগ্রত সৈনিকের ভূমিকা পালন করতে হবে। মাহবুব ভুঁয়া জুলাই যোদ্ধা, তাকে ভোট দিলে রামগঞ্জের উন্নয়ন হবে না: শাহাদাত হোসেন সেলিম লালমনিরহাটে ধানের শীষের সমর্থনে ভোটার মিছিল: হাজার হাজার পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের সংহতি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান শরীয়তপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত-২০ মধুপুরে জামায়াতে ইসলাম ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন টাঙ্গাইলের মধুপুরে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ করতে ৩৮ টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে :-মেয়র ডা. শাহাদাত হোসেন কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়- স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনীতি বাদ দিলে কি একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হয়? খুরুশকুলে সেনাবাহিনীর ঝটিকা অভিযান: দেশীয় অস্ত্র ও ওয়াকি-টকিসহ দুই সহোদর আটক পাঁচবিবিতে ৪০ শিক্ষা প্রতিষ্ঠানে অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ নগরীতে অস্ত্র,কার্তুজসহ এক সন্ত্রাসী গ্রেফতার আগাছা থেকে কাগজ উদ্ভাবনে করল চবি শিক্ষার্থীরা

কুড়িগ্রামে বৃদ্ধাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে

  • Reporter Name
  • আপডেট সময় : 11:26:41 am, Tuesday, 25 March 2025
  • 90 বার পড়া হয়েছে

কুড়িগ্রামে বৃদ্ধাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় রুপভানু নামে এক বৃদ্ধা ইউপি সদস্য শফিকুলের কাছে ভিজিএফ স্লিপ চাওয়ায় তাকে চড়-থাপ্পড় মারা হয়েছে বলে অভিযোগ তুলেছেন। পরে ওই বৃদ্ধার স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন ।
তবে চড়-থাপ্পড় দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ইউপি সদস্য শফিকুল ইসলাম। 
সোমবার “২৪ মার্চ” বিকেলে বৃদ্ধা রুপভানু উপজেলা নির্বাহী কর্মকর্তা ”ইউএনও” বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সোমবার রাতে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইউএনও উজ্জ্বল কুমার হালদার। তিনি জানান, রৌমারী থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
ভুক্তভোগী রূপভানু উপজেলার বন্দবেড় ইউপির ৫নং ওয়ার্ডের বাগুয়ারচর গ্রামের মৃত মাজম আলির স্ত্রী বলে জানা গেছে।
অভিযোগ ও স্থানীয় সূত্র মারফত জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থ, অতি দরিদ্র ও সহায়সম্বলহীন পরিবারের মাঝে বিতরণের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের জন্য বরাদ্দ করা হয় ৭,৮০০ টি কার্ড। তন্মধ্যে ৫নং ওয়ার্ডের জন্য বরাদ্দ হয় ৫০০ টি কার্ড। তৃণমূল পর্যায়ে সকলের সাথে আলোচনাসাপেক্ষে প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে খাদ্যশস্য বিতরণ করার কথা। খবরটি জানতে পেরে বৃদ্ধা রুপভানু ইউপি সদস্য শফিকুল ইসলামের বাড়িতে একটি স্লিপের জন্য যান। সে সময় ওই ইউপি সদস্য তাকে বলেন, “তুই আমাকে ভোট দিস নাই তোকে স্লিপ দেওয়া হবে না।” 
তখন উভয়ের মধ্যে কথা কাটাকাটির হয়। একপর্যায়ে ইউপি সদস্য ওই বৃদ্ধার ডান কানে থাপ্পড় মারেন ও তাকে জোরে ধাক্কা মেরে ফেলে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে বৃদ্ধার স্বজনরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন।
ইউপি সদস্য শফিকুল বলেন, আমার স্লিপ দিতে একটু দেরি হওয়ায় তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমি তাকে থাপ্পড় দেইনি। শুধু তার হাত ধরে বাড়ি থেকে সরিয়ে দিই।“
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, “আমরা অভিযোগটি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কালিগঞ্জে জাতীয় পার্টির বিশাল জনসভা

কুড়িগ্রামে বৃদ্ধাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে

আপডেট সময় : 11:26:41 am, Tuesday, 25 March 2025