Dhaka , Friday, 29 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী

কালিয়াকৈরে স্কুল শিক্ষার্থীদের পিঠা উৎসব

  • Reporter Name
  • আপডেট সময় : 09:41:59 pm, Friday, 17 December 2021
  • 266 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে স্কুল শিক্ষার্থীদের পিঠা উৎসব

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের কালিয়াকৈরে একটি স্কুলের শিক্ষার্থীদের উদ্যোগে শীতকালের পিঠাপুলি উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আটাবহ ইউনিয়নের বিষাইদ এলাকায় অবস্থিত রোজ গার্ডেন মডেল স্কুলে এ উৎসবের আয়োজন করা হয়।

জানা গেছে, স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে মুক্ত আকাশের নিচে অর্ধশত ধরণের পিঠাপুলির তৈরি করে উৎসবে মেতে উঠেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন সুস্বাদু পিঠার মধ্যে ভাপা পিঠা, দুধ পুলি, পাটিসাপটা, নকশা পিঠা, তিল পিঠা, দুধ কাচ্চা, ডোবা পিঠা, পান পিঠা, সিদ্ধ কুলি, দুধ পাবন, পাতা নকশাসহ চোখ ধাধানো অর্ধশত ধরণের পিঠে তৈরি করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা। শুক্রবার ভোর থেকে স্কুল প্রাঙ্গণের খোলা আকাশের নিচে তৈরি করেছে এসব পিঠা। পরে কয়েকটি স্টল তৈরি করে প্রদর্শন করা হয়েছে এসব পিঠা। উৎসবে মেতে উঠেছেন স্থানীয় লোকজনও। হাজারো উৎসুক জনতা এসে ভিড় করছেন পিঠার স্টলগুলোতে। স্বাদ উপভোগের পাশাপাশি শখের বসে অনেকেই কিনে বাড়িতেও নিয়ে যাচ্ছে।

পিঠা খেতে আসা শামীম হোসেন বলেন, এরকম আয়োজন খুব কম হয়। এখানে এসে অনেক রকমের পিঠা দেখলাম। অল্প দামে পিঠা কিনে খেলাম।

আবিদা সুলতানা নামের এক শিক্ষার্থী দৈনিক আজকের বাংলাকে বলেন, এই প্রথম এমন একটি পিঠা উৎসবের আয়োজনে অংশ নিয়েছি। নিজেদের হাতে তৈরি পিঠা দেখতে অনেক লোকজন আসছে। আমরা অনেক পিঠা বিক্রিও করেছি। পাশাপাশি পিঠা তৈরির অভিজ্ঞতা অর্জন করলাম।

রোজ গার্ডেন মডেল স্কুলের পরিচালক জহিরুল ইসলাম জানান, আমরা নতুন প্রজন্মের কাছে বাংলার পিঠাপুলির সেই সভ্যতাকে তুলে ধরতেই এ আয়োজন করেছি। এতে করে স্কুলের শিক্ষার্থীরাও পিঠা তৈরির মতো কঠিন কাজে অভিজ্ঞতা অর্জন করেছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ

কালিয়াকৈরে স্কুল শিক্ষার্থীদের পিঠা উৎসব

আপডেট সময় : 09:41:59 pm, Friday, 17 December 2021