
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
কালিয়াকৈরে শস্য উৎপাদন সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ বিষয়ক প্রশিক্ষণ।
গাজীপুরের কালিয়াকৈরে জাইকার অর্থায়নে অপ্রধান শস্য উৎপাদন সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ বিষয়ক ৪ দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.কামাল উদ্দিন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির উপ-পরিচালক এ.এস.এম সোলায়মান ।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন,
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো.আব্দুস সাত্তার, উপজেলা কৃষি অফিসারসহ
অন্যান্য অফিসারবৃন্দ।

























