
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে নির্যাতন যৌতুকলোভী স্বামীর রুনা আক্তার (২০) নামে এক গৃহবধু গলায় উড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে। মঙ্গলবার সকালে উপজেলার বক্তারপুর এলাকায় এঘটনা ঘটে। নিহত রুনা আক্তার উপজেলার বক্তারপুর এলাকার কামরুল ইসলামের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নয় মাস আগে উপজেলার বক্তাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে কামরুল ইসলামের সাথে একই উপজেলার মৌচাক কলাবাধা এলাকার রসুল উদ্দিনের মেয়ে রুনার সামাজিক ভাবে বিবাহ হয়।
বিয়ের একমাস পর থেকেই স্বামী কামরুল ইসলাম যৌতুকের জন্য স্ত্রী রুনাকে নির্যাতন শুরু করে। এঘটনার জের ধরে মঙ্গলবার সকালে ঘরের ধর্ণার সাথে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। থানায় ইউডি মামলা হয়েছে।
নিহতের চাচা আবু হানিফ দাবী করেন বিভিন্ন সময়ে রুনাকে তার স্বামী কামরুল যৌতুকের জন্য নির্যাতন করতো। যৌতুকলোভী পাষান্ড স্বামী আমার ভাতিজিকে নির্যাতন করে মেরে গলায় উড়না পেঁচিয়ে তার লাশ ঘরের ধর্ণার সাথে ঝুলিয়ে রেখেছে। আমি এর বিচার চাই।কালিয়াকৈর থানার এস,আই ফেন্সি বিশ্বাস জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

























