Dhaka , Thursday, 12 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত আনন্দ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে মিলনমেলা ও ইফতার মাহফিল ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: ‘১৮০ দিনের মধ্যে জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি’ রূপগঞ্জকে মাদককারবারিদের ধাওয়া, বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদকসহ শীর্ষ করবারি আবু হানিফসহ আটক-২ , আহত ৮ যুবদল নেতা দিপু ভূঁইয়া বিপুল ভোটে বিজয়ী হওয়ায় রূপগঞ্জে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই একইসাথে টেটাবিদ্দ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি পাইকগাছা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রামুর দক্ষিণ মিঠাছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার

কালিয়াকৈরে ফুটপাতে ইফতার সামগ্রীর দোকানগুলো জমজমাট

  • Reporter Name
  • আপডেট সময় : 07:58:16 pm, Monday, 4 April 2022
  • 395 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে ফুটপাতে ইফতার সামগ্রীর দোকানগুলো জমজমাট

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের কালিয়াকৈরে মাহে রমজান উপলক্ষে বাসষ্ট্যান্ড, মার্কেট এলাকায় ও বিভিন্ন রেষ্টোরেন্টর সামনে ফুটপাতে ইফতারের দোকানগুলোকে ক্রেতাদের ভিড়ে হিমসীম খাচ্ছে দোকানিরা।

রমজানকে ঘিরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট ফুটপাথে ইফতারের দোকানগুলো। ইফতারের নানা আয়োজনে পসরা সাজানো থাকে বিভিন্ন বাসষ্ট্যান্ড, মার্কেট ও রেস্তোরাঁর সামনে বসা ফুটপাথে। এতে প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করেন দোকানিরা। তুলনামূলক দামি রেস্তরাঁ ও ফাস্টফুডের চেয়ে ফুটপাতে দাম কম হওয়ায় এসব দোকানে ভিড় করেন বিভিন্ন শ্রেণির মানুষজন।

খেজুর, শরবত, ছোলা, মুড়ি, পিয়াজু, বেগুনি, আলুর চপ ইফতারের প্রধান আয়োজন। এ জন্য ফুটপাথের দোকানে এসব ইফতার সামগ্রীর রমরমা চাহিদা রয়েছে। উপজেলার কালিয়াকৈর বাজার, চন্দ্রা, সফিপুর, মৌচাক এলাকা ঘুারে দেখা যায়, বিভিন্ন ফলের দোকানে বিভিন্ন মানের খেজুর ১৫০ থেকে ১২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এদিকে ফুটপাথের দোকানে ২৫০ গ্রাম মুড়ি বিক্রি হচ্ছে ২০ টাকায়, প্রতি পিস পিয়াজু ৫ টাকা, বেগুনি ও আলুর চপ ৫ টাকা থেকে ১০ টাকা, ছোলা ১০০ গ্রাম ১৫ টাকা, জিলাপি ২৫০ গ্রাম ৩০ টাকা, বুরিন্দা ১০০ গ্রাম ১০ টাকা দামে বিক্রি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এসব ইফতার সামগ্রীর দাম একদিকে যেমন বেশী অপরদিকে এর আকারও কিছুটা ছোট করা হয়েছে।

সারাদিন রোজা রেখে ইফতার সামগ্রীতে বিভিন্ন ফলমূলের আয়োজন করা হয়। এরমধ্যে অন্যতম তরমুজ, আপেল, মালটা, পেয়ারা, আনারস, পাকা পেঁপে ও বাঙ্গি, কলা । তাই ফলের দোকানগুলোও জমজমাট হয়ে উঠেছে। রমজান উপলক্ষে ফলের দোকানিরা বেশী দামে বিক্রি করছে।

মজাদার ইফতার সামগ্রী কিনতে আসা ক্রেতারা বলছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে তারা চাইলেও খুব বেশি আয়োজন করে ইফতার করতে পারেন না। মুড়ি, ছোলা, পিয়াজু, আলুর চপ, বেগুনি, লেবুর শরবত আর যেকোনো এক প্রকারের ফল দিয়েই তাদের ইফতার করতে হয়। মো.নজরুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, রোজায় সবারই একটু বাড়তি খরচ করতে হয়। কিন্তু এখন বাজারে জিনিসপত্রের দাম অনেক বাড়তি। আমাদের অনেক হিসাব-নিকাশ করে চলতে হয়। চাইলেও মনমতো ইফতার করতে পারি না।
ইসমাইল হোসেন বলেন, সারাদিন রোজা রেখে পর্যাপ্ত ভিটামিন সরবরাহের জন্য ফল খাওয়া প্রয়োজন । কিন্তু আমরা একটা বা দুইটার বেশি ফল খাইতে পারি না। আমাদের বাজেটে হয় না। ইফতারে বেশি টাকা খরচ হলে আবার মাসের বাজার খরচ চালানো কঠিন হয়ে যাবে। কারণ বর্তমান বাজারে নিত্যপণ্যের সাথে খাদ্য-সামগ্রীর মূল্য অস্বাভাবিক বৃদ্ধিতে এমনিতেই আমরা দিশেহারা। আবার সামনে ঈদ।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার

কালিয়াকৈরে ফুটপাতে ইফতার সামগ্রীর দোকানগুলো জমজমাট

আপডেট সময় : 07:58:16 pm, Monday, 4 April 2022