Dhaka , Wednesday, 11 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই একইসাথে টেটাবিদ্দ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি পাইকগাছা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রামুর দক্ষিণ মিঠাছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রায়পুর ১০নং ইউনিয়নে মেম্বার পদে লড়বেন মোক্তার হোসেন জুয়েল। মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে জেলা প্রশাসক চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে একের পর এক চুরি সংঘঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 03:54:41 pm, Thursday, 28 October 2021
  • 223 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে একের পর এক চুরি সংঘঠিত

মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় পর পর চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এর আগে গত বছর উপজেলায় আরও সরকারি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছিল। একের পর এক চুরির ঘটনায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।

বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫৫টি বিদ্যালয়ে নৈশপ্রহরী আছে। বেশির ভাগ বিদ্যালয়ের নেই কোনো সীমানাপ্রাচীর। আর এ কারণে চুরিসহ ঘটছে বিভিন্ন ঘটনা। সম্প্রতি পাঁচ দিনে উপজেলা চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত বছর চুরি হয়েছিল চারটি বিদ্যালয়ে।

শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় পৃথক অভিযোগ করা হয়েছে। তবে একের পর এক বিদ্যালয়ে চুরির ঘটনার পরও প্রশাসন তেমন উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

সর্বশেষ গত সোমবার রাতে উপজেলার তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে তাঁরা আলমারির তালা ভেঙে বিভিন্ন মালামাল নিয়ে যান।
গত ২০ অক্টোবর রাতে উপজেলার সিনাবহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। চোরের দল প্রথমে ওই বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভাঙে। তাঁরা অফিস কক্ষের আলমারির তালা ভেঙে ভেতরে থাকা ল্যাপটপ, সাউন্ড সিস্টেম, মাইকসহ বিভিন্ন মালামালসহ আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। উপজেলার ২৩ অক্টোবর রাতে ঢোলসমুদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় বিদ্যালয়গুলোর পক্ষ থেকে কালিয়াকৈর থানায় পৃথক পৃথক অভিযোগ করা হয়েছে। এ ছাড়া গত বছর উপজেলার মাটিকাটা, চান্দরা, গোসাইবাড়ী, কালিয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে।

ঢোলসমুদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেসা খানম বলেন, ‘আমাদের বিদ্যালয়ে গত ২৩ তারিখ রাতে চোরেরা অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। সীমানাপ্রাচীর না থাকায় চোরদের চুরি করতে সহজ হয়েছে।”

কালিয়াকৈর উপজেলা কর্মকর্তা রমিতা ইসলাম বলেন, ‘প্রায় প্রতি রাতেই উপজেলার কোনো না কোনো বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আনা উচিত।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। এরকম ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, দ্রুত সে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে একের পর এক চুরি সংঘঠিত

আপডেট সময় : 03:54:41 pm, Thursday, 28 October 2021