Dhaka , Thursday, 12 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই একইসাথে টেটাবিদ্দ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি পাইকগাছা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রামুর দক্ষিণ মিঠাছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রায়পুর ১০নং ইউনিয়নে মেম্বার পদে লড়বেন মোক্তার হোসেন জুয়েল। মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে জেলা প্রশাসক চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কালিয়াকৈরে টিকা গ্রহণকারীদের প্রচন্ড ভিড়, শৃঙ্খলা না থাকায় করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:41:22 pm, Wednesday, 28 July 2021
  • 278 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে টিকা গ্রহণকারীদের প্রচন্ড ভিড়, শৃঙ্খলা না থাকায় করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা

মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি।।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকা নিবন্ধনকারীরা সেবা গ্রহণে প্রচন্ড ভিড় ও সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে ।
করোনা সংক্রামন ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। টিকা নেয়ার প্রবণতা প্রথমদিকে কম থাকলেও বর্তমানে টিকা গ্রহণের গ্রাহক বেড়েছে কয়েকগুণ। জনবহুল ও শিল্পাঞ্চল এলাকায় একমাত্র কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকাকেন্দ্র থাকায় টিকা নিবন্ধনকারী ও করোনা সংক্রামন নমুনা পরীক্ষার জন্য জনসাধারণ ব্যাপক ভিড় করছেন। কিন্তু এই টিকাকেন্দ্রে ভ্যাকসিন প্রয়োগে কোন সুষ্ঠ ব্যবস্থাপনা না থাকায় জনসাধারণ নানাবিধ সমস্যা ও হয়রানির শিকার হচ্ছে। উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। গাদাগাদি করে একজনের উপর আরেকজন ভর করে স্ক্যানিং করার জন্য টিকা কার্ড জমা দিতে হচ্ছে। এতে করে সাধারণ মানুষ একদিকে ভোগান্তিতে পড়ছেন, অপরদিকে টিকা গ্রহণ করতে এসে মানুষের মনে করোনায় সংক্রমিত হওয়ার ভয় বিরাজ করছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোভিড-১৯ টিকা নিবন্ধনকারী পুরুষ ও মহিলা টিকাকেন্দ্রে নামেমাত্র লাইন বা সারি দেখা গেলেও স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। অনেকের মুখে মাস্ক থাকলেও নেই কোনো সামাজিক দূরত্ব। বুধবার সকাল দশটা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখা ও সিরিয়াল ঠিক রাখার জন্য কোন আনসার বা ভলান্টিয়ার দেখা যায়নি। শুধুমাত্র দুইজন আনসার সিভিলে প্রধান গেইটে অটো-ইজিবাইক ও গাড়ী নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। টিকাদান কর্মসূচি এভাবে চলতে থাকলে সংক্রমণ রোধের বিপরীতে এর হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সকাল নয়টা থেকে টিকা কার্যক্রম শুরু হলেও টিকা নিবন্ধনকারীরা সকাল সাতটায় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়েও অসুস্হ্য এবং হয়রানির শিকার হচ্ছে। নিবন্ধনকারী চন্দ্রা এলাকার মুনিরা বেগম বলেন,সকাল সাতটায় এসে লাইনে দাঁড়িয়েছি,কিন্তু কোন সিরিয়াল মানা হচ্ছেনা। বলিয়াদী এলাকার সুরেন্দ্র চন্দ্র বলেন, সকালে লাইনে দাঁরিয়ে থাকার পরও কোন লাভ হচ্ছেনা, এখানে কোন শৃঙ্খলা ও সুষ্ঠ ব্যবস্হাপনা নেই। সফিপুর এলাকার ব্যবসায়ী কামরুজ্জামান বলেন, হাসপাতালে নিয়ম যদি এরকমই থাকে তাহলে মানুষ সুরক্ষার জন্য এসে উল্টো সংক্রমিত হয়ে যাবে।
রোগিদের বিভিন্ন অভিযোগ সন্পর্কে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তার সাথে কথাবলার জন্য সকাল দশটা পর্যন্ত অপেক্ষা করলেও অফিসে পাওয়া যায়নি। পরে দুপুরে মুঠো ফোনে যোগাযোগ করা হলে ডাঃ আল-বেলাল বলেন, দিনদিন রোগির সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেতুলনায় আমাদের লোকবলের অভাব।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম ইবনে সাকাপি জানান, বিষয়টি জানতে পারলাম। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

কালিয়াকৈরে টিকা গ্রহণকারীদের প্রচন্ড ভিড়, শৃঙ্খলা না থাকায় করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা

আপডেট সময় : 05:41:22 pm, Wednesday, 28 July 2021