
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে তুলার কারখানায় লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বরাব বেগমপুর এলাকায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
পরে ফায়ার সার্ভিস দল আড়াই ঘণ্টা তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দমকল বাহিনীর চারটি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বরাব এলাকার বেগমপুরে রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীর তুলার কারখানায় শুক্রবার আড়াইটার সময় আগুন লাগে।
পরে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়।
এদিকে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় কারখানার কর্তৃপক্ষ কালিয়াকৈর ফায়ার সার্ভিসে ফোন করেন।
ফোন পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে উপস্থিত হয়। দুই ইউনিট ব্যর্থ হলে পরে আরও দুটি ইউনিয়ন সেখানে অংশ নেয়।
আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

























