Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

কালিয়াকৈরে জীবন্ত উট পাখি নিয়ে প্রচার, প্রার্থীকে কানণ দর্শাও নোটিশ

  • Reporter Name
  • আপডেট সময় : 10:59:52 pm, Wednesday, 24 November 2021
  • 252 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে জীবন্ত উট পাখি নিয়ে প্রচার, প্রার্থীকে কানণ দর্শাও নোটিশ

মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বৃহদাকার জীবন্ত একটি উটপাখি নিয়ে নির্বাচনের প্রচারকাজে নেমে বেকায়দায় পড়েছেন। আসন্ন পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের উটপাখি মার্কার কাউন্সিলর পদপ্রার্থী সোহেল হোসেন এমন এক কাণ্ড ঘটিয়েছেন। আচরণ বিধি লঙ্ঘিত হওয়ার রিটার্নিং কর্মকর্তা এ ব্যাপারে কারণ দর্শাও নোটিশ পাঠিয়েছেন।

এলাকাবাসী জানায়, নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে এরই মধ্যে মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থীরা ব্যাপক প্রচার প্রচারণায় ব্যাস্ত হয়ে পড়েছেন। তাই প্রচার-প্রচারণায় ভিন্নতা আনতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উট পাখি মার্কার সোহেল হোসেন জীবিত একটি উটপাখি নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন। প্রার্থীর নিজস্ব বাড়ি টান কালিয়াকৈর এলাকায় উট পাখিটি রেখে সেটি নিয়ে মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন।

এলাকায় উট পাখিটি দেখার জন্য নারী-পুরুষ সহ শতশত লোক ভিড় জমাচ্ছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ চারিদিকে ছড়িয়ে পড়লে বেকায়দায় পড়েন ওই কাউন্সিলর প্রার্থী। বিষয়টি নির্বাচন কমিশন জানতে পেরে ওই এলাকাতে পুলিশ পাঠালে উটপাখি নিয়ে পালিয়ে যান প্রার্থী সোহেল।

এদিকে জীবিত উটপাখি নিয়ে প্রচারণা করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় নির্বাচন কমিশন থেকে ওই প্রার্থীকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার সু-স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন। যথা সময়ে ব্যাখ্যা না দিতে পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এবং চূড়ান্ত পর্যায়ে প্রার্থীতা বাতিল হতে পারে।

গাজীপুর জেলা নিবার্চন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, জীবিত উট পাখি নিয়ে নির্বাচনের প্রচার করায় আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আমাদের কাছে খবর আসার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন পাঠিয়ে আমরা সতর্ক করে দিয়েছি। প্রার্থীকে একটি কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

কালিয়াকৈরে জীবন্ত উট পাখি নিয়ে প্রচার, প্রার্থীকে কানণ দর্শাও নোটিশ

আপডেট সময় : 10:59:52 pm, Wednesday, 24 November 2021