Dhaka , Wednesday, 11 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই একইসাথে টেটাবিদ্দ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি পাইকগাছা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রামুর দক্ষিণ মিঠাছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রায়পুর ১০নং ইউনিয়নে মেম্বার পদে লড়বেন মোক্তার হোসেন জুয়েল। মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে জেলা প্রশাসক চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কালকিনিতে ইউপি সদস্যর বসতঘরে হাতবোমা বিস্ফোরন ॥ আহত-৪

  • Reporter Name
  • আপডেট সময় : 09:14:16 pm, Tuesday, 5 October 2021
  • 302 বার পড়া হয়েছে

কালকিনিতে ইউপি সদস্যর বসতঘরে হাতবোমা বিস্ফোরন

সুবীর রায় , কালকিনি (মাদারীপুর) থেকে।।

মাদারীপুরের কালকিনিতে এক ইউপি সদস্যর বসতঘরে হাত বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে করে আহত হয়েছে কমপক্ষে ৪ জন যুবক। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সিডিখান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্নান মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সিডিখান ইউনিয়নেন মাথাভাঙ্গা গ্রামের নুরাই বেপারীর ছেলে ও সংরক্ষিত নারী ইউপি সদস্য শ্যামলী বেগমের স্বামী ইয়ামিন বেপারী-(৩৭), একই এলাকার ফুলচান সরদারের ছেলে মিন্টু সরদার-(৩৪) ও দক্ষিনকান্দি গ্রামের মৌজালী শিকদারের ছেলে সুমন শিকদার (২৬)। বোমা বিস্ফোরণে ওই ইউপি সদস্যর ঘরটির চালা ও বেড়ার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এ ঘটনায় সাধারন জনগনের মাঝে চড়ম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও এলাকা সূত্র জানায়, কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্নান ওরফে মোনাই মোল্লার টিনশেডের বসতঘরে রাতে হঠাত করে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। তবে এলাকাবাসীর অভিযোগ ওই মেম্বরের বসতঘরে হাতবোমা বানানোর কাজ করছিলেন ইয়ামিন, সুমনসহ কয়েক যুবক। এসময় তাঁদের বানানো একটি বোমা ঘরের মধ্যে হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন কালকিনি থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইয়ামিন ও সুমনকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাঁদের পাঠানো হয় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।
সিডিখান এলাকার কয়েকজনের দাবি, এর আগেও একাধিকবার এই এলাকায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য চেয়ারম্যান প্রার্থীদের লোকজন হাতবোমা বানানোর কাজ করছিলেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, খবর পেয়ে আমরা ওই বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি, বোমা বিস্ফোরণে ঘরটির চালা ও বেড়ার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরটির চারপাশে বোমা তৈরিতে ব্যবহৃত কাচের টুকরা, বারুদ ছড়িয়েছিটিয়ে রয়েছে। পুলিশ বিল থেকে ইয়ামিন ও সুমনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়ান রয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

কালকিনিতে ইউপি সদস্যর বসতঘরে হাতবোমা বিস্ফোরন ॥ আহত-৪

আপডেট সময় : 09:14:16 pm, Tuesday, 5 October 2021