Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১ রামু থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে ১৬ ঘণ্টার অভিযানে অপহৃত রুস্তম আলী উদ্ধার কালীগঞ্জে জ্বালানি কার্ড যাচাইয়ে ইউএনও’র কড়াকড়ি: বিভ্রান্তি কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছায় জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি: মতবিনিময়, পরিদর্শন ও রোভার মুট উদ্বোধন বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি শ্রীমঙ্গলে রক্তদান সংগঠনের নতুন কমিটি ঘোষণা ডেমরায় পাম্প থেকে তেল সরিয়ে ড্রামে করে যাচ্ছে কালোবাজারে লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “চন্দনাইশে ব্রাকের ভ্রাম্যমাণ ক্লিনিকে বিনামূল্যে গবাদিপশু চিকিৎসা সেবা প্রদান” রূপগঞ্জে ১১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে পুলিশের পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি \ ১৭ লক্ষাধিক টাকা মাল লুট ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

কক্সবাজার–সেন্ট মার্টিন রুটে আজ থেকে জাহাজ চলাচল শুরু;

  • Reporter Name
  • আপডেট সময় : 04:46:43 pm, Monday, 1 December 2025
  • 83 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

শীত মৌসুমের পর্যটনকে সামনে রেখে আজ ১ ডিসেম্বর ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে কক্সবাজার–সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। বহু প্রতীক্ষিত এই রুটে সকালে নুনিয়ারছড়া ঘাট থেকে একে একে ছেড়ে যায় এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদসহ তিনটি অনুমোদিত জাহাজ।

প্রথম দিনেই জাহাজগুলোতে ১,১৭৪ জন পর্যটক সেন্ট মার্টিনে পৌঁছান। পর্যটকের চাপ বিবেচনায় প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ জন যাত্রীকে দ্বীপে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

এ মৌসুমে জাহাজগুলো সাধারণত সকাল ৭টা থেকে ১০টার মধ্যে কক্সবাজার থেকে ছেড়ে যাবে এবং ফিরতি যাত্রা হবে বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে। আবহাওয়া ও জোয়ার–ভাটার ওপর ভিত্তি করে সময়সূচি সমন্বয় করা হবে বলেও জানানো হয়েছে।

টিকিটের মূল্য জাহাজ ও আসনের ধরনভেদে ভিন্ন। ইকোনমি ক্লাসের রিটার্ন টিকিট ২,২০০ থেকে ২,৫০০ টাকা, আর বিজনেস, লাউঞ্জ, কেবিন বা ভিআইপি কেবিনের ভাড়া ৩,২০০ থেকে ৬,৫০০ টাকা পর্যন্ত। প্রাইভেট বা বিলাসবহুল জাহাজে এই মূল্য আরও বাড়তে পারে।

এ বছর বিশেষভাবে চালু হয়েছে রাত্রিযাপনের অনুমতি, যা ৩১ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। তবে সেন্ট মার্টিনের পরিবেশ সুরক্ষায় কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে—সৈকতে আলোকসজ্জা, বড় শব্দের স্পিকার, বারবিকিউ, মোটরচালিত যানচলাচল, পলিথিন ও ওয়ান-টাইম প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রশাসন ও জাহাজ কর্তৃপক্ষ জানায়, পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করেই এ মৌসুম চালানো হবে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, জাহাজ চলাচল শুরু হওয়ায় শীত মৌসুমে কক্সবাজার ও সেন্ট মার্টিনে পর্যটনের নতুন প্রাণ ফিরে আসবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন

কক্সবাজার–সেন্ট মার্টিন রুটে আজ থেকে জাহাজ চলাচল শুরু;

আপডেট সময় : 04:46:43 pm, Monday, 1 December 2025