Dhaka , Sunday, 30 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কারিনার নতুন সিনেমার গুঞ্জনে অপ্রত্যাশিত মোড়! ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নেপালে সুড়ঙ্গে নিখোঁজ বহু মানুষ, গর্ত করে যা দেখা গেল ৩০ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক ১২ দিনব্যাপী আয়োজনের সমাপনী, হিফজ সম্পন্নকারীদের দস্তারে ফযিলত প্রদান সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে লালদিয়া টার্মিনাল মাইলফলক হবে: অর্থমন্ত্রী কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি ধর্মের ঊর্ধ্বে মানবতা, অসহায় তিন হিন্দু পরিবারের রাস্তা সংস্কার করে দিলেন ওমর ফারুক মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস চর্মরোগ বাড়াতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সুস্থ ত্বকের জন্য সুষম খাবারের পরামর্শ সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত

কক্সবাজার বাদশাঘোনায় মা-ছেলের মাদক সাম্রাজ্য অতিষ্ঠ স্থানীয়রা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:21:41 pm, Saturday, 3 May 2025
  • 104 বার পড়া হয়েছে

কক্সবাজার বাদশাঘোনায় মা-ছেলের মাদক সাম্রাজ্য- অতিষ্ঠ স্থানীয়রা

কক্সবাজার শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাদশাঘোনা এলাকায় মা ও ছেলের হাতে রীতিমতো গড়ে উঠেছে মাদকের রমরমা ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মোঃ সাকিল (২৮) ও তার মা কইতুরি ওরফে ‘গাঁজা সুন্দরী’ এ ব্যবসা চালিয়ে আসছেন। তাদের মাদক কারবারের কারণে এলাকায় বাড়ছে গাঁজা ও ইয়াবাসেবীর সংখ্যা, নষ্ট হচ্ছে উঠতি বয়সী কিশোর-তরুণদের ভবিষ্যৎ।
স্থানীয়রা জানান, কসাই নুরুল ইসলামের ছেলে মোঃ সাকিল পেশাদার ইয়াবা ব্যবসায়ী। শহরের লাইট হাউস কটেজ জোনে ইয়াবার পাইকারি সরবরাহ দেন তিনি। কটেজ জোনের কয়েকজন খুচরা ব্যবসায়ীসহ সি-পাল হোটেল সংলগ্ন এলাকাগুলোর চিহ্নিত বিক্রেতাদের সঙ্গে নিয়মিত তার যোগাযোগ রয়েছে। সন্ধ্যার পরপরই সাকিল ছিনতাই ও ডাকাতির অভিযোগে তালিকাভুক্ত কয়েকজনের সঙ্গে নিয়ে সেখানে মাদক বিক্রিতে যান।

অন্যদিকে, তার মা কইতুরি প্রকাশ্যে নিজ বাসায় বসে গাঁজা বিক্রি করে চলেছেন। এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, কইতুরির কারণে বাদশাঘোনাসহ আশপাশের এলাকায় গাঁজার ছড়াছড়ি বেড়েছে। দিনে দিনে নতুন নতুন খুচরা ব্যবসায়ী ও সেবনকারীর সংখ্যা বাড়ছে।
স্থানীয়রা আরও জানান, মোঃ সাকিল টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা এনে শহরে দ্বিগুণ দামে বিক্রি করেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিকবার গ্রেপ্তার ও জেল খাটার ঘটনা ঘটেছে। তবে জেল থেকে বের হয়ে ফের সক্রিয় হয়ে ওঠেন তিনি।

মাদক বিক্রি ছাড়াও তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগ রয়েছে। এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। অনেক মা-বোন রাস্তাঘাটে চলাচল করতে ভয় পান, স্কুলছাত্রীদের উত্যক্ত করা হচ্ছে। তরুণ প্রজন্ম মাদকের ফাঁদে আটকে পড়ছে।
স্থানীয় সচেতন মহল হুঁশিয়ারি দিয়ে বলেন, মোঃ সাকিল ও তার মাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে তারা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবেন।
স্থানীয় যুব সমাজ ও সমাজকর্মীরা বলেন, এখনই ঐক্যবদ্ধভাবে মাদকবিরোধী অবস্থান নিতে হবে। পুলিশকে আরও তৎপর হয়ে কাজ করতে হবে এবং জনগণকেও যার যার অবস্থান থেকে সচেতন ভূমিকা রাখতে হবে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মা-ছেলের বিষয়টিও নজরদারিতে আছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে। তবে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।”
এদিকে, মোঃ সাকিল ও তার মায়ের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি এবং পরবর্তীতে ফোন রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজার বাদশাঘোনায় মা-ছেলের মাদক সাম্রাজ্য অতিষ্ঠ স্থানীয়রা

আপডেট সময় : 08:21:41 pm, Saturday, 3 May 2025