Dhaka , Tuesday, 30 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের কর্নফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি, ক্রুদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

কক্সবাজারে পাহাড় কাটার সময় মাটি চাপায় শ্রমিক নিহত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:36:54 pm, Friday, 9 January 2026
  • 62 বার পড়া হয়েছে
কক্সবাজার অফিস:
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে নুরুল আমিন নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোর চারটার দিকে উপজেলা জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল নামের এক ব্যক্তির নেতৃত্বে দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছিল। ভোরের অন্ধকারে শ্রমিকেরা পাহাড় কাটার সময় হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে নুরুল আমিন মাটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নুরুল আমিন একই এলাকার মির আহমদের ছেলে। তার বাড়ি চরপাড়া এলাকায় হলেও বর্তমানে তিনি জুম্মাপাড়ায় বসবাস করেন।
পরিবার সূত্রে জানা গেছে, নুরুল আমিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ এই অবৈধ কাজে যুক্ত হতে বাধ্য হয়েছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড় ধসের পর ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকেরা আতঙ্কে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি সরিয়ে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ সময় চেষ্টা শেষে নুরুল আমিনকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।
স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, দক্ষিণ সোনাইছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে রাত ও ভোরে প্রকাশ্যে পাহাড় কাটা হলেও প্রশাসনের কার্যকর নজরদারি ছিলোনা। এতে পরিবেশ ও পাহাড় ধ্বংসের পাশাপাশি শ্রমজীবী মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটছে।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। মরদেহ সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। অবৈধ পাহাড় কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে পরিবেশ সংরক্ষণ আইন ও প্রচলিত ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের কর্নফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি, ক্রুদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড

কক্সবাজারে পাহাড় কাটার সময় মাটি চাপায় শ্রমিক নিহত

আপডেট সময় : 07:36:54 pm, Friday, 9 January 2026