Dhaka , Wednesday, 6 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামুতে ডাকাতির প্রস্তুতি কালে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার! পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং বানরসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার: রায়পুরে চাঞ্চল্য সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত ফরিদপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন। চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ পরিচয় মিললেও মিলছে না স্বজন, কুড়িগ্রাম হাসপাতালে যুবকের মরদেহ হিমাগারের সংরক্ষণ রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে পানপাড়া ও আঙ্গার পাড়া চ্যাম্পিয়ন অপরাধ দমনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন রামু থানায় কর্মরত এসআই আনোয়ার হোসেন লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুলে আধুনিক ও মনস্তাত্ত্বিক শিক্ষা পরিবেশের সূচনা: ১৫ বিজিবি’র অধিনায়কের বিশেষ উদ্যোগ জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ মেয়রের হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে তারেক রহমানের সরকার অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রাঙ্গামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ নগরীর জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন মেয়র রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-২ রূপগঞ্জে তারাবো পৌরসভায় মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা

কক্সবাজারে নৈতিক ও স্মার্ট সাংবাদিকতার অঙ্গীকার গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:43:33 pm, Saturday, 1 March 2025
  • 99 বার পড়া হয়েছে

কক্সবাজারে নৈতিক ও স্মার্ট সাংবাদিকতার অঙ্গীকার গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

শওকত আলম, কক্সবাজার

পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিক সাংবাদিকতার অঙ্গীকারে ও “ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে স্মার্ট সাংবাদিকতা” স্লোগানকে সামনে রেখে ‘গ্র্যাজুয়েট প্রেস ক্লাব, কক্সবাজার’ এর ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি কক্সবাজারের এক অভিজাত হোটেলে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে প্রাথমিকভাবে একটি কমিটি গঠন করা হয়। পরে, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত ৩০ জন সাংবাদিকের মতামতের ভিত্তিতে আজ শনিবার -১ মার্চ-  চূড়ান্তভাবে একটি আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়।

সর্বসম্মতিক্রমে সংগঠনের আহ্বায়ক করা হয় নিউজ ভিশনের সম্পাদক ও সাপ্তাহিক জোৎস্নালোকের নির্বাহী সম্পাদক রফিকুল ইসলামকে এবং সদস্য সচিব করা হয় দৈনিক পূর্বকোণ ও ভোরের দর্পণের জেলা প্রতিনিধি মোঃ এরফান হোছাইনকে।

এই কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রাশেদুল ইসলাম -জেলা প্রতিনিধি, The Daily Messenger ও বাংলাদেশ বুলেটিন-, অন্তর দে বিশাল -স্টাফ রিপোর্টার, সংবাদ সারাবেলা ও চীফ রিপোর্টার, গণসংযোগ-, এবং মোঃ বিন আবদুল্লাহ ম্যাক্স -জেলা প্রতিনিধি, The Daily Tourist ও রিপোর্টার, সিবিএন-।

উক্ত আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রয়েছেন জয় বৈদ্য -স্টাফ রিপোর্টার, দৈনিক সমুদ্রকণ্ঠ ও জেলা প্রতিনিধি, দৈনিক চিত্র-, আনোয়ার হোসেন বাপ্পী -জেলা প্রতিনিধি, সকালের আলো-, রিদুয়ানুল হক জিসান -উখিয়া প্রতিনিধি, দৈনিক সংগ্রাম-, এ.এম.এমরান আহমেদ -পেকুয়া প্রতিনিধি, দৈনিক পূর্বকোণ ও বিশেষ প্রতিনিধি, দৈনিক দেশ বর্তমান-, এম আনোয়ারুল ইসলাম চৌধুরী -স্টাফ রিপোর্টার, বিডিসমাচার২৪- এবং আবুল কাসেম -কুতুবদিয়া প্রতিনিধি, এনটিভি, আজকের পত্রিকা ও দৈনিক আজাদী-।

এই সংগঠনে প্রায় ৩০ জনের বেশি সদস্য রয়েছেন, যারা জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত।

সংগঠনটির লক্ষ্য, পেশাগত মানোন্নয়নের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করা।

স্নাতকও স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সদস্যদের নিয়ে গঠিত এই সংগঠনের মূল লক্ষ্য, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণের কথা তুলে ধরা। হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হয়ে, জনমানুষের কণ্ঠস্বরকে প্রাধান্য দেওয়াই তাদের উদ্দেশ্য।

কক্সবাজারে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থান,স্থানীয় সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরা সহ পর্যটন শিল্পকে বিশ্বদরবারে তুলে ধরতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।

সংগঠনটি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করবে। পাশাপাশি, ডিজিটাল সাংবাদিকতা, ফ্যাক্ট-চেকিং এবং ডেটা জার্নালিজমের মতো বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ইউনেস্কোর ‘মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি -এমআইএল-’ কর্মসূচির সঙ্গে সমন্বয় করে একটি ‘সিটিজেন জার্নালিস্ট নেটওয়ার্ক’ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে তাদের।

মিডিয়া ব্যক্তিত্বরা এই উদ্যোগকে ‘অত্যন্ত প্রাসঙ্গিক’ আখ্যায়িত করে বলেন, স্থানীয় সাংবাদিকদের একাডেমিক জ্ঞান ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা একত্র হলে গুণগত পরিবর্তন আসে।

গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের যাত্রা, কক্সবাজারের সাংবাদিকতায় এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০

কক্সবাজারে নৈতিক ও স্মার্ট সাংবাদিকতার অঙ্গীকার গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

আপডেট সময় : 07:43:33 pm, Saturday, 1 March 2025