Dhaka , Tuesday, 5 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে তারেক রহমানের সরকার অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রাঙ্গামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ নগরীর জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন মেয়র রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-২ রূপগঞ্জে তারাবো পৌরসভায় মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক

ওসমান হাদির মৃত্যুতে ইবিতে শোক র‍্যালি ও দোয়া

  • Reporter Name
  • আপডেট সময় : 02:50:06 pm, Saturday, 20 December 2025
  • 56 বার পড়া হয়েছে

মো. মোসাদ্দেক হোসেন, ইবি প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা শোক র‍্যালিতে অংশ নিয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১:৩০টার দিকে র‍্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “আল্লাহ তাআলা যেন শহীদ ওসমান হাদীকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, সেজন্য আমরা সবাই তার জন্য দোয়া করব।”

প্রো-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, “আপনারা জানেন, ভারতীয় আধিপত্যবাদের বিরোধী ও বিপ্লবী শরিফ ওসমান হাদী গত শুক্রবারের আগের শুক্রবার গুলিবিদ্ধ হয়েছেন। প্রথমে বাংলাদেশে এবং পরে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জাতিকে শোক সাধনে নিমজ্জিত করে তিনি আল্লাহর রাস্তায় চলে গিয়েছেন। আল্লাহ যেন তার এ শাহাদাতকে কবুল করেন। যে চেতনা তিনি ধারণ করতেন সেই চেতনা যেন আমাদের মধ্যে চিরজাগ্রত থাকে।

মৃত ব্যক্তির প্রতি জীবিতদের মাত্র দুইটা দায়িত্ব এর বেশি নয়। একটা হচ্ছে তার জন্য দোয়া করা আর অন্যটা হচ্ছে তার রেখে যাওয়া আদর্শ ও চেতনাকে ধারণ করা। আমরা মনে করি এ বাংলার ১৮ কোটি মানুষ সবাই ওসমান হাদি। আমাদের মধ্যে বিপ্লবী চেতনা রয়েছে এবং ফ্যাসিষ্ট বিরোধী মনোভাব রয়েছে। এবং ভারতীয় আধিপত্যবাদকে আমরা সবাই না বলি।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজকে বাংলাদেশের সব জনগণ শহীদ ওসমান হাদীর জন্য শোকে মুহ্যমান। শহীদ ওসমান হাদি ছিলেন উচ্চকিত কন্ঠস্বর, ভারতীয় আধিপত্যবাদ, অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে অনলবর্ষী ব্যক্তিত্ব। সে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিচ্ছবি এবং উদীয় নক্ষত্র। তাকে হারিয়ে এই দেশ হারিয়ে ফেলেছে এক অমুল্য সম্পদ। সে চলে গিয়েছে কিন্তু তার রক্ত কণিকার যে স্পিড তা আমাদের মধ্যে রেখে গিয়েছে এবং লক্ষ হাদি তৈরি করেছে। আজকে এই শোক দিবসে আমরা প্রতিজ্ঞা করবো ‘আমি কে তুমি কে হাদি হাদি’। আমরা সবাই শপথ করছি, হাদির যে প্রতিশ্রুতি রেখে গেছে স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুন্ন রেখে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সেটাকে ধরে রাখবো তাহলেই হাদির রক্তের বদলা নিতে পারব।

আমরা রাষ্ট্রের কাছে বলতে চাই তারা যেন অতি দ্রুত হাদির হত্যাকারীকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসে। আমরা সবাই দোয়া করব যাতে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয় ও তাকে শহিদী মর্যাদা দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন।”

সর্বশেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম কামনায় কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন খানের নেতৃত্বে সম্মিলিত মোনাজাতের মাধ্যমে র‍্যালির সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩

ওসমান হাদির মৃত্যুতে ইবিতে শোক র‍্যালি ও দোয়া

আপডেট সময় : 02:50:06 pm, Saturday, 20 December 2025