
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের উলুকান্দি উত্তরণ সংঘের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে গতকাল শুক্রবার
সকাল সাড়ে ১০টার দিকে উলুকান্দি উত্তরণ সংঘের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন উলুকান্দি উত্তরণ সংঘের সাবেক সভাপতি মো.গিয়াস উদ্দিন ভূইয়া
।সংগঠনের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সজিব সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ,বিশিষ্ট ব্যাংকার আফজারুল ইসলাম লিটু,বিশিষ্ট সমাজ সেবক কামাল উদ্দিন খোকন,রুমেল ভূইয়া, সাংবাদিক কামরুল হাসান সরকার ও বাবু মিয়া প্রমুখ।
উলুকান্দি উত্তরণ সংঘের সাধারণ সম্পাদক মো.ইয়াছিন ভূইয়ার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আবদুর রহিম মেম্বার,মো.শাহ আলম খোকন,
শামির ভূইয়া,ডাঃ শাহজাহান,দেলোয়ার হোসেন, আজিজুল হক সরকার ও মিনহাজ ভূইয়াসহ
আরও অনেক।

























