Dhaka , Friday, 6 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি আশুলিয়ায় ৭ হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল রায়: ৬ মৃত্যুদণ্ড, ৮ সাজা তুরাগ নদে শিল্পবর্জ্যের আগ্রাসন: বিষাক্ত পানিতে দুর্বল মাছ, সহজ শিকারে জেলেদের হিড়িক মধুপুরে বিএনপির এমপি প্রার্থী স্বপন ফকিরের গণমিছিল নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজন আটক নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় গণজোয়ার। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলরের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত হোসেন মধুপুরে গারোদের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন ডা. কাফি বরকল ইউনিয়নের কানাইমাদারী’র ছালেহ্ আহমেদ এর শেষ বিদায়” নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:- বেতার–টেলিভিশন ও সংস্কৃতির কর্মীদের সঙ্গে মতবিনিময় সন্দ্বীপে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ দুস্কৃতিকারী আটক রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই সদস্য সচিব আটক আমাকে ভোট দিলে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেব, রামগঞ্জে ধানের শীষের প্রার্থী, সেলিম  কালীগঞ্জে র‍্যাবের চেকপোস্ট: মোটরসাইকেলের ট্যাংকিতে লুকানো ২০০ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার লালমনিরহাটের রাজনীতিতে বড় চমক: আসাদুল হাবিব দুলুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জামায়াতসহ অন্যান্য দলের নেতাকর্মী পাইকগাছায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত পাইকগাছায় শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন খাল খননের মাধ্যমে চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করা হবে:- মেয়র ডা. শাহাদাত যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম–৯ আসনে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর প্রচারণা চবিতে প্রাণনাশের ভয় ও নিরাপত্তাহীনতার শঙ্কায় সাংবাদিক, সংবাদ প্রকাশের জেরে হুমকি নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: জামায়াত আমির

উন্নয়নের কারিগরই হলো শেখ হাসিনা -হুইপ ইকবালুর রহিম এমপি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:12:28 pm, Friday, 25 March 2022
  • 253 বার পড়া হয়েছে

উন্নয়নের কারিগরই হলো শেখ হাসিনা -হুইপ ইকবালুর রহিম এমপি

মনজিল আলম শিমুল,দিনাজপুর প্রতিনিধি।।

  জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি আজকের প্রজন্ম আগামীদিনের রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব নিবে উল্লেখ করে বলেন, দেশ পরিচালনার প্রধান শক্তি হলো শিক্ষা। এই শিক্ষাকে তরান্বিত করে উন্নয়নের দারপ্রান্তে পৌছাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন। শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এই চিন্তা চেতনাকে ধারন করেই শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। দেশের তৃণমুল পর্যায়ে শিক্ষার প্রতিভা আজ ঘরে ঘরে। তথ্য প্রযুক্তির এ যুগে দিনাজপুর হলি ল্যান্ড কলেজ যে দায়িত্ব নিয়ে শিক্ষার আলোয় আলোকিত করছে শিক্ষার্থীদের। তা আজ দেশ ব্যাপী প্রশংসিত। দিনাজপুর শিক্ষার নগরীতে পরিনত হয়েছে। তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে ডিজিটাল বাংলাদেশ গড়ে সরকার এখন ১১১ রকমের সেবা দিচ্ছে জনগনকে। বর্তমান টাকা দিয়ে ও তদবিরে ভর্তি হয় না। মেধা ও যোগ্যতায় প্রতিযোগিতা করে ভর্তি হতে হয়। অনলাইনে ভর্তি হতে হয়। আর এটাই হলো শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাঙালি জাতিকে শিক্ষা-সংস্কৃতি, আর্থ-সামাজিক ও উন্নয়নে স্বাবলম্বী করা। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়ন করে জনগনের মুখে হাসি ফোটানো এবং জনগনের সুখ শান্তি ফিরিয়ে এনে জাতিকে একটি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরক্ষরতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করার জন্য তিনি শিক্ষার ওপর জোর দিয়েছেন ক্ষমতায় আসার পর থেকেই। বাংলাদেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। শিক্ষা, বিদ্যুৎ,স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, মানুষের ভাগ্য পরিবর্তনসহ সকল ক্ষেত্রেই দেশ আজ আলোকিত। উন্নয়নের কারিগরই হলো শেখ হাসিনা। শেখ হাসিনার যোগ্যতা, নিষ্ঠা, মেধা-মনন, দক্ষতায় বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। তাকে বলা হয় বাংলাদেশের বিস্ময়কর উত্থানের একমাত্র কারিগর। তিনি আরও বলেন, শুধু উন্নয়নই নয় বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলার দুঃখী মানুষের জীবনমান আমূল বদলে গেছে।
২৫ মার্চ শুক্রবার দিনাজপুর হলি ল্যান্ড কলেজ আয়োজিত নবীনবরণ-২০২২ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। নবীন বরন অনুষ্ঠানের আলোচনা শেষে ইকবালুর রহিম এমপি দিনাজপুর হলি ল্যান্ড কলেজ থেকে ২০২১ সালে এইচএসসিতে জিপিএ-৫ এ উন্নীত হওয়ায় বাক প্রতিবন্ধী শিক্ষার্থী হুমায়রা কাদেরীকে একটি ল্যাপটপ উপহার দেন।
হলি ল্যান্ড কলেজের চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্দুর রউফ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক, দিনাজপুর কোতয়ালী অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, হলি ল্যান্ড স্কুলের সভাপতি সৈয়দ সায়েম আহমেদ মিঠু, হলি ল্যান্ড কলেজের পরিচালক একেএম মাহফুজুল ইসলাম বিজয়, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। সঞ্চালনে ছিলেন শিক্ষক পাভেল রায়হান। উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন, কলেজের পরিচালক মোঃ সালাউদ্দিন, প্রমুখ। এ ছাড়া কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান চলাকালে নবীন শিক্ষার্থীদের বরন করে নেয়া হয়।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক

উন্নয়নের কারিগরই হলো শেখ হাসিনা -হুইপ ইকবালুর রহিম এমপি

আপডেট সময় : 08:12:28 pm, Friday, 25 March 2022