Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান

উত্তরণে দুই যুবদল নেতাকে গুলিবর্ষণ: আদালতে স্বীকারোক্তি, বান্দরবান থেকে ৫ আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 09:30:59 pm, Saturday, 20 December 2025
  • 123 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের উত্তরণের সামনে যুবদল নেতা সাইফুল ইসলাম ও মোঃ ফারুককে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।
গত ৯ ডিসেম্বর রাত ৮টা ৩০ মিনিটে শহর যুবদলের সদস্য সাইফুল ইসলাম ও বাসটার্মিনাল যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মোটরসাইকেল যোগে কলাতলী থেকে বাসটার্মিনালের দিকে যাচ্ছিলেন। উত্তরণ আবাসিক এলাকায় পৌঁছালে একাধিক মোটরসাইকেলে আসা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ সাইফুলকে ফুয়াদ আল খতিব হাসপাতালে এবং ফারুককে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, ঘটনায় জড়িত ৫ জনকে বান্দরবান জেলার লামা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা ঘটনার পর থেকে পর্যটকের ছদ্মবেশে একটি রিসোর্টে আত্মগোপনে ছিল।
ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন দুই যুবক, বান্দরবানের লামা উপজেলা থেকে এই ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুলিবর্ষণের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন পূর্ব লারপাড়া এলাকার দুই যুবক মাসুদা হাসান বকুল (২০)মোঃ ওমর ফারুক প্রকাশ সাকিব (১৮)।
গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলেন, কামরুল ইসলাম বাবু (২৬),ইমরান উদ্দিন খোকা ওরফে আরিয়ান খোকা (২৫),আব্দুল কাইয়ুম (৩৩)।
কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাননীয় বিচারক আসাদ উদ্দিন আসিফ ধৃত আসামিদের জেল হাজতে ফেরেনের আদেশ দেন।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে লামার মিরিঞ্জিরি এলাকার মাতামুহুরী রিভার ভিউ রিসোর্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, “গ্রেপ্তার সব আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও পেছনের মূল পরিকল্পনাকারীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় কক্সবাজার শহরজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উত্তরণে দুই যুবদল নেতাকে গুলিবর্ষণ: আদালতে স্বীকারোক্তি, বান্দরবান থেকে ৫ আসামি গ্রেপ্তার

আপডেট সময় : 09:30:59 pm, Saturday, 20 December 2025