Dhaka , Monday, 11 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ

ইবি ছাত্রীকে মারধরের অভিযোগে কুষ্টিয়ায় বাস চলাচল বন্ধ, অভিযুক্তদের শাস্তির দাবিতে ফটকে অবস্থান শিক্ষার্থীদের

  • Reporter Name
  • আপডেট সময় : 10:24:43 pm, Tuesday, 15 July 2025
  • 87 বার পড়া হয়েছে
আসাদ উল্লাহ, ইবি:
কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় বাসভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা রুটের সকল বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বাস আটকে দেন।
ভুক্তভোগী শিক্ষার্থী রাফসানা আক্তার ঝুমা লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি বলেন,
“রাস্তার পাশে দাঁড়িয়ে অন্য বাসে উঠতে গেলে হেলপার বলেন, ‘এই বাসে উঠেন, ওখানে সিট নাই।’ আমি বলি, ‘আমি কিন্তু ২৫ টাকা স্টুডেন্ট ভাড়া দিবো।’ তখন তিনি বলেন, ‘কোথাকার শিক্ষিত তুমি? শিক্ষিত হইছো না অশিক্ষিত হইছো? তুমি নাটক শুরু করছো?’”
তিনি আরও জানান, প্রতিবাদ জানালে হেলপার উত্তেজিত হয়ে তাঁর ফোন কেড়ে নিয়ে মুখে ঘুষি মারেন এবং বাস থেকে নামার পরও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আশপাশের কেউ এগিয়ে না এলেও কিছু ইবি শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়।
শিক্ষার্থীরা বলেন,
“সহপাঠীকে যেভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, তা বর্বরতা। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বারবার ভাড়া নিয়ে সমস্যা হচ্ছে। প্রশাসন ব্যবস্থা নিলেও বাস মালিক ও কর্মীরা মানছে না। এবার আমরা লিখিত মুচলেকা চাই— যাতে আর কোনো শিক্ষার্থীকে হয়রানি না করা হয়।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান বলেন,
“আমি বাস মালিক সমিতিসহ সংশ্লিষ্টদের ডেকেছি। তারা আশ্বাস দিয়েছেন আসবেন। যেহেতু আমাদের নারী শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন, তাই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। অন্যথায় গাড়িগুলো আটকে রাখা হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত

ইবি ছাত্রীকে মারধরের অভিযোগে কুষ্টিয়ায় বাস চলাচল বন্ধ, অভিযুক্তদের শাস্তির দাবিতে ফটকে অবস্থান শিক্ষার্থীদের

আপডেট সময় : 10:24:43 pm, Tuesday, 15 July 2025