Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

আশুলিয়ায় এম এ মতিন ও তার স্ত্রী’র গ্রে’প্তারে’র দা’বি’তে মা’নবব’ন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:49:51 pm, Tuesday, 1 July 2025
  • 237 বার পড়া হয়েছে
মোঃ আসিফুজ্জামান আসিফ
সিনিয়র ষ্টাফ রিপোর্টার,
সাভারের আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু এম এ মতিন ও তার স্ত্রী মরিয়ম বেগমের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। সোমবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এই মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগী, এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ ১২ বছর ধরে আশুলিয়ার গাজীরচট প্যারাগন পোল্ট্রির সামনে ২১ বিঘা জমি নিয়ে এম এ মতিন, পিন্স আক্তার বাবলু, ইকবাল, আব্দুল মতিন, রহিম খাঁন, মিসেস রুমি, ফাহিমা মাহমুদ ও সালাউদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল।
বক্তারা জানান, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আসাদউল্লাহ আহমেদ দুলাল ওই জমির পাওয়ার অফ অ্যাটর্নি গ্রহণ করেন। এরপর জমিতে প্রবেশের চেষ্টা করলে রবিবার ভোরে দুর্বৃত্তরা সেখানে ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ভুক্তভোগীরা আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, শীর্ষ ভূমিদস্যু এম এ মতিন আশুলিয়ার গাজীরচট এলাকায় প্রভাব বিস্তার করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল করে আসছেন। তার নামে আশুলিয়া থানায় রয়েছে অর্ধশতাধিক অভিযোগ। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মতিন, তার স্ত্রী মরিয়ম ইয়াসমিন ও ছেলে ওয়াসিমের নামে থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
এলাকাবাসীর অভিযোগ, গাজীরচট এলাকায় এম এ মতিনের বিশাল প্রাসাদোপম বাংলো রয়েছে, যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারেন না। বাড়িটি সিসিটিভি ক্যামেরায় মোড়ানো এবং সন্দেহজনকভাবে সুরক্ষিত।
তারা জানান, প্রায় এক বছর আগে আশুলিয়ার চারাবাগ এলাকায় জমি দখল করতে গেলে স্থানীয় জনতা তাকে, তার স্ত্রী ও ছেলেকে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপরও তিনি আগের মতোই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত এম এ মতিন ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, দাবি না মানা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় এম এ মতিন ও তার স্ত্রী’র গ্রে’প্তারে’র দা’বি’তে মা’নবব’ন্ধন

আপডেট সময় : 12:49:51 pm, Tuesday, 1 July 2025