Dhaka , Monday, 30 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন মীর্জা সালমান আরশাদ নজরুল নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ পাইকগাছায় রেড ক্রিসেন্টের রাস্তা সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও ফের ক্লাস পরীক্ষা বর্জনের ডাক চবি কলেজের শিক্ষার্থীদের, ৩ দফা দাবিতে উপাচার্য কে স্মারকলিপি     রূপগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে না তারাই তবে কিভাবে মন্ত্রণালয়কে মুক্ত করবো: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক বাপ্পী ফতুল্লায় বক্তাবলী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী স্বৈরাচারের দোসর ইউপি সদস্য ইমরানের হুমকি ও অপপ্রচার, বাধাগ্রস্ত হচ্ছে পরিষদের কার্যক্রম কালীগঞ্জে রেললাইনে প্রাণ গেল বৃদ্ধের: ট্রেনের নিচে পড়ে নিথর দেহ উদ্ধার কালীগঞ্জ ও ভুরুঙ্গামারী সীমান্তে ১৫ বিজিবি’র ঝটিকা অভিযান: বিপুল মাদকসহ চোরাচালান পণ্য জব্দ আদিতমারীতে র‍্যাবের হানা: শয়নকক্ষের খাটের নিচে মিলল ৬২৭ বোতল মাদক, কারবারি গ্রেপ্তার লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র সাফল্য: ১১ লাখ টাকার কসমেটিকস ও শাড়িসহ মাদক জব্দ লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের পৈতৃক জমি দখল ও লুটপাটের অভিযোগ: সংবাদ সম্মেলনে প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি রাজাপুরে ঢাকা-চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা ঝালকাঠিতে গাবখান নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরের জাজিরায় জমি বিরোধে শিশুকে শ্বাসরোধে হত্যার চেষ্টা পাইকগাছায় জমি বিরোধের ইতি; মালিকের হাতে ফিরলো দখল মধ্যরাতের কালবৈশাখীতে লন্ডভণ্ড লালমনিরহাট: শিলার আঘাতে ছিন্নভিন্ন টিনের চালা, ফসলের ব্যাপক ক্ষতি ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা     কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার সাংবাদিকদের কল্যাণে নতুন নতুন উদ্যোগের পরিকল্পনা করছে সরকার:- বাছির জামাল খুলেই বন্ধ হিলি স্থলবন্দর কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে থমকে আমদানি-রপ্তানি শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা জ্বালানি তেল জব্দ, বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা বিদেশ গমন উপলক্ষে ছাত্রনেতা রিয়াদ ইসলামকে সংবর্ধনা

আন্দোলনে শহীদদের মামলা নিয়ে ব্যবসা চলছে সারজিস আলম।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:04:27 am, Thursday, 19 September 2024
  • 143 বার পড়া হয়েছে

আন্দোলনে শহীদদের মামলা নিয়ে ব্যবসা চলছে সারজিস আলম।।

শরীয়তপুর প্রতিনিধি।।
   
কোটা সংস্কার আন্দোলনে শহীদদের নিয়ে মামলার নামে দেশে ব্যবসা শুরু হয়েছে। প্রকৃত অপরাধীদের সাথে মামলায় জড়ানো হচ্ছে অনেক নিরপরাধ মানুষকে। আজ বুধবার বিকেলে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত দুর্নীতি- চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসভায় এ কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়- পুলিশ ও অন্য সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তদন্ত ছাড়া কাউকে গ্ৰেফতার কিংবা হয়রানি না করতে অনুরোধ করেন সারজিস। এছাড়াও তিনি তার বক্তব্যে আরও বলেন- ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনও সরকারের বিভিন্ন স্তরে বসে ষড়যন্ত্র করছে। প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করছে বিভিন্ন মহল। আগামী নির্বাচন পর্যন্ত ধর্ম- বর্ণ- রাজনৈতিক সকল ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করতে হবে। 
সারজিস আলম তার বক্তব্যে আরও বলেন- বিগত ১৬ বছরে আমরা বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন দেখতে পেয়েছি। কিন্তু তা ছিল আমাদের চোখের সামনে ঝুলিয়ে রাখা কিছু মুলা। ওই মুলার দিকে তাকিয়ে থাকতে থাকতে এদেশের বিভিন্ন সিষ্টেমের ভেতরে থাকা ফ্যাসিবাদের দালালরা ক্যান্সার কোশের সৃষ্টি করেছে। এই বাংলাদেশের সরকারি ও বিভিন্ন সিস্টেমে কাজ করেছে কারা? আমার আপনার পরিচিতরা। সরকারি ওই সিস্টেমগুলোতে ফ্যাসিষ্টদের আড্ডাখানা বানিয়েছে, ফ্যাাসিস্টদের কফিহাউজ বানিয়েছে। এখন এই ফ্যাসিষ্ট সিষ্টেম মোকাবেলা করতে হবে। আমাদের স্পষ্ট বার্তা কেউ একজন জেলা প্রশাসক হোক, বিভাগীয় কমিশনার হোক কিংবা পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা হোক- তিনি যদি অপরাধি হয়, যদি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে- অর্থ আত্মসাতের অভিযোগ থাকে যত বড় কর্মকর্তাই হোক তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
এসময় সমন্বয়ক শ্যামলী সুলতানা জেদনী তার বক্তব্যে বলেন- গনঅভুত্থানের পর দেখছি শিক্ষকদের ওপর হামলা হচ্ছে, নিপীড়ন হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে। এগুলো করা যাবে না। তা প্রতিরোধ করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয় সেই দিকে খেয়াল রাখতে হবে। সকল অনাচার, দুর্নীতি বন্ধ করতে সকলকে এক যোগে কাজ করতে হবে।
এর আগে সকাল ১০ টায় শরীয়তপুর আসেন সারজিস সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ১২ সমন্বয়ক। বেলা ১২ টায় ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন সমন্বয়করা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন মীর্জা সালমান আরশাদ নজরুল

আন্দোলনে শহীদদের মামলা নিয়ে ব্যবসা চলছে সারজিস আলম।।

আপডেট সময় : 05:04:27 am, Thursday, 19 September 2024