Dhaka , Saturday, 18 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ), চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী কমিটি গঠিত পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি ফুটবল উন্মাদনায় লালমনিরহাট: ৩নং ওয়ার্ডে শুরু হলো বর্ণাঢ্য টুর্নামেন্ট লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযান: গাঁজা ও ডিজেলসহ মালামাল জব্দ লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন: অসুস্থতা দেখিয়ে দল থেকে পদত্যাগ সিদ্ধিরগঞ্জে হকারদের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ “লেসন ভিউ একাডেমি’র এসএসসি ও দাখিল পরীক্ষার্থী’র বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত” বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেশ ও জাতির কল্যাণে চাইলেন দোয়া রায়পুরে অবৈধ জ্বালানি তেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা ও ৩৫০ লিটার তেল জব্দ। জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও ছাত্রদলের উপহার। মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অবশেষে মৃত্যু কাছে হার মানলেন সন্ত্রাসীদের হামলার শিকার রাঙ্গুনিয়ার ইউসুফ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:08:28 pm, Saturday, 12 February 2022
  • 223 বার পড়া হয়েছে

অবশেষে মৃত্যু কাছে হার মানলেন সন্ত্রাসীদের হামলার শিকার রাঙ্গুনিয়ার ইউসুফ

এম. মতিন, চট্টগ্রাম।।

১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেলেন সন্ত্রাসীদের হামলায় আহত ছোট ভাইকে ভোট দিতে দেশে আসা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সেই প্রবাসী মোঃ ইউসুফ তালুকদার (৫০)।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে তিনি গত ১০ দিন নগরীর পার্কভিউ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

নিহত ইউসুফ তালুকদার উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বগাবিলি গ্রামের আবদুল হাকিমের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য আবু তৈয়বের বড় ভাই। ইউসুফ তালুকদারকে হারিয়ে তার পরিবার এখন নির্বাক হয়ে গেছে।

জানা গেছে, ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় মো. ইউসুফ আলী রানীহাট বাজার থেকে বাসায় ফেরার পথে বগাবিলি ব্রিজ এলাকায় তার ওপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে নগরের পাঁচলাইশস্থ পার্কভিউ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৫টায় তিনি না ফেরার দেশে চলে গেলেন। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রয়েছে। বাদ আছর রাজানগর জামে মসজিদে জানাজার পর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

এর আগে, গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাঙ্গুনিয়ার সাংসদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ নগরীর পার্কভিউ হাসপাতালে গিয়ে আইসিইউতে চিকিৎসাধীন মোঃ ইউসুফ তালুকদারের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই রাজানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবু তৈয়ব তালুকদার।

এদিকে এ ঘটনায় গত ২ ফেব্রুয়ারি ইউসুফের স্ত্রী মোছাম্মৎ শাহিনুর আক্তার শাহিদ বাদী হয়ে ১নং রাজানগরের বগারবিল এলাকার নবীর হোসেনের ছেলে আজগর আলীকে (৪৫) প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। এবং ঘটনার সাথে জড়িত থাকার দায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

এবিষয়ে নিহতের ছোট ভাই ইউপি সদস্য আবু তৈয়ব বলেন, নির্বাচনে পরাজিত হয়ে আজগর ও তার ক্যাডারেরা গত ১মাস পূর্বে আমার ওপর হামলা করেছিল। আমি সুস্থ হয়ে উঠতে না উঠতেই আমার বড় ভাইয়ের ওপর হামলা করে গুরুতর আহত করে। হাসপাতালে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ ভোরে তিনি না ফেরার দেশে চলে গেলেন। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যপারে রাঙ্গুনিয়া থানার ইনচার্জ (ওসি) মাহবুব মিল্কি বলেন, সন্ত্রাসীদের হামলায় আহত ইউসুফ তালুকদার আজ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভোরে মারা গেছেন। এ ঘটানায় নিহতে স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার পর থেকে এ পর্যন্ত ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও ১ আসামি স্বেচ্ছায় ধরা দিয়েছেন।

মামলাটি পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। বাকিদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, নিহত ইউসুফের ছোট ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৩ নং ওয়ার্ডের দুইবারের ইউপি সদস্য আবু তৈয়বের উপরেও ১ মাস পূর্বে একই কায়দায় সন্ত্রাসীরা হামলা করেছিল।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে

অবশেষে মৃত্যু কাছে হার মানলেন সন্ত্রাসীদের হামলার শিকার রাঙ্গুনিয়ার ইউসুফ

আপডেট সময় : 11:08:28 pm, Saturday, 12 February 2022