Dhaka , Wednesday, 29 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন মাদারীপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী রামু ফতেখাঁরকুলের দুই মাদক কারবারি নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ২০ হাজার ইয়াবা নিয়ে আটক : সিএনজি জব্দ ঈদগাঁওয়ের সংঘবদ্ধ ছিনতাই মামলার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ মেয়ের মৃত্যুর শোক কাটল না, তিন মাস পর ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুর খুনিয়াপালংয়ে র‌্যাবের অভিযান: ৩ দেশীয় বন্দুক ও ৩ ধারালো অস্ত্র উদ্ধার অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল এর শুভ উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

অগণতান্ত্রিকভাবে কমিটি বিলুপ্তির প্রতিবাদে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ সভা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:55:54 pm, Sunday, 28 December 2025
  • 93 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

অগণতান্ত্রিকভাবে পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় পাইকগাছা বাজার সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার।
সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাশ স্বাক্ষরিত এক লিখিত প্রতিবাদ বক্তব্য পাঠ করা হয়। এতে উল্লেখ করা হয়, গত ২৬ ডিসেম্বর জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় অগণতান্ত্রিক ও একতরফাভাবে পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যা আমাদের জন্য হতবাক ও মর্মাহত হওয়ার মতো ঘটনা।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, জেলা কমিটির সভাপতির অনুপস্থিতিতে জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমান সাহা কর্তৃক একতরফা এ সিদ্ধান্ত আমরা মানি না এবং মানব না।
নেতৃবৃন্দ অবিলম্বে বিষয়টিতে জেলা ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের হস্তক্ষেপ কামনা করে এ অগণতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

প্রতিবাদ সভায় জেলা, উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুরারী মোহন সরকার, সন্তোষ কুমার সরকার, প্রকাশ ঘোষ বিধান, অ্যাডভোকেট শিবু প্রসাদ সরকার, মৃত্যুঞ্জয় কুমার সরদার, সুনীল কুমার মণ্ডল, কালিপদ সরকার, বাবুরাম মণ্ডল, প্রভাষক রবীন্দ্র নাথ কর্মকার, সুরঞ্জন চক্রবর্তী, বিভাসেন্দু সরকার, স্নেহেন্দু বিকাশ, অখিল মণ্ডল, শিক্ষক কনক চন্দ্র সরকার, বিপুল বিশ্বাস, গোপাল মণ্ডল, পরিমল দাশ, গৌর মণ্ডলসহ আরও অনেক নেতৃবৃন্দ।

এদিকে এ ধরনের সিদ্ধান্তে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

অগণতান্ত্রিকভাবে কমিটি বিলুপ্তির প্রতিবাদে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ সভা

আপডেট সময় : 08:55:54 pm, Sunday, 28 December 2025