Dhaka , Tuesday, 25 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন এমপি মোস্তাফিজুর রহমান বিয়া দিপু রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও ময়লার ভাগার অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কাউখালীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ মীরগঞ্জে অবৈধ সার মজুত, খুচরা ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর রূপগঞ্জে যুবতীকে সাতদিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৩ বাগদান সারলেন অভিনেতা, কাকে মন দিলেন বড় সুখবর পেল বাংলাদেশ বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান আব্দুর রহমান খাঁন পাইকগাছায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান খুলে পড়ে ছাত্রী আহত শিপইয়ার্ডে ‘শূন্য প্রাণহানি’ নিশ্চিতের তাগিদ চট্টগ্রাম’র ডিসির সরকারের অনুমোদন ছাড়াই অবৈধভাবে চট্টগ্রামে রিফাইনারি নির্মাণ করছে সুপার পেট্রোকেমিক্যাল রাহুলের সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ড. মঈন খান মন্ত্রী হয়ে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন শ্রীপুরে চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির সভাপতিকে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নেব: ধর্ম প্রতিমন্ত্রী চবির আলাওল হলে শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি ‘রবিউল ইসলাম’ গ্রেফতার কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ মাদকমুক্ত সরাইল গড়ার প্রত্যয়ে রাজপথে সরাইল থানাপুলিশের মাদকবিরোধী র‍্যালি মাদকমুক্ত সমাজ গড়তে চট্টগ্রামে সুধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন সাইফের বোন এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

হাটহাজারীর একই গ্রামে দুই এমপি প্রার্থী: নির্বাচনী এলাকায় নতুন আলোচনার ঝড়।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:02:12 pm, Wednesday, 10 December 2025
  • 246 বার পড়া হয়েছে
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ব্যতিক্রমী এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের দুই পরিচিত ও প্রভাবশালী ধর্মীয় নেতা ভিন্ন দুই রাজনৈতিক দল থেকে জাতীয় সংসদ সদস্য (এমপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই গ্রামের দুই ব্যক্তির একই আসনে লড়াইকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রার্থীরা হলেন— মাওলানা নাছির উদ্দিন মুনির এবং মাওলানা মুফতি শিহাবুদ্দীন।
স্থানীয় সূত্রে জানা যায়,
মুফতি শিহাবুদ্দীন— হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, খেলাফত মজলিসের কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি। এছাড়া তিনি মানবকল্যাণ সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এম কে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হজ্ব কাফেলার চেয়ারম্যান হিসেবেও এলাকায় পরিচিত। তিনি খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন।
অন্যদিকে,
মাওলানা নাছির উদ্দিন মুনির— হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়েত ওলামায়ে ইসলামী বাংলাদেশের যুগ্ম মহাসচিব। তিনি হাটহাজারী উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে এলাকার মানুষজনের কাছে পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি এলাকার ধর্মীয় শিক্ষা, সামাজিক সেবা ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
এমপি নির্বাচনকে ঘিরে একই গ্রামের দুই ধর্মীয় নেতার প্রতিদ্বন্দ্বিতা স্থানীয় ভোটারদের মাঝেও কৌতূহল তৈরি করেছে। কে কাকে ছাড়িয়ে এগিয়ে থাকবেন—এ নিয়ে গ্রাম থেকে বাজার, চা দোকান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত নানা আলোচনা চলছে। অনেকে মনে করছেন, দুই প্রার্থীর আলাদা রাজনৈতিক অবস্থান ও সংগঠনভিত্তিক জনপ্রিয়তার কারণে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ধর্মীয় নেতৃত্ব, দীর্ঘদিনের জনসম্পৃক্ততা এবং ব্যক্তিগত গ্রহণযোগ্যতার বিষয়গুলোই এ প্রতিদ্বন্দ্বিতায় বড় ভূমিকা রাখবে। একই গ্রামের দুই শীর্ষ নেতার এই লড়াই আগামী নির্বাচনে হাটহাজারী আসনকে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, চারিয়া গ্রামসহ পুরো হাটহাজারীজুড়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ। ভোটাররা অপেক্ষা করছেন—এই ঐতিহাসিক লড়াইয়ে শেষ পর্যন্ত কার কাছে যাবে চট্টগ্রাম-৫ আসন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন এমপি মোস্তাফিজুর রহমান বিয়া দিপু

হাটহাজারীর একই গ্রামে দুই এমপি প্রার্থী: নির্বাচনী এলাকায় নতুন আলোচনার ঝড়।

আপডেট সময় : 08:02:12 pm, Wednesday, 10 December 2025