Dhaka , Thursday, 12 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জে যুবক হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে রাজনগরে বাংলা কিউআর প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা রাজনগরে কাঁঠালগাছে ঝুলছিল বেকারিকর্মীর মরদেহ, ঋণের চাপে আত্মহত্যার ধারণা পুলিশের নরসিংদী পানিতে ডুবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু ফতুল্লায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত বন্দরে হাজী মাসুমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের দাবি গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ​শ্রীপুরে মা ইলিশ রক্ষায় অভিযানে জব্দ করা নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য সচিব নয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ রূপগঞ্জে গ্রেফতার ১২ চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল হচ্ছে ১০০ শয্যার জেনারেল হাসপাতাল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনার সিদ্ধান্ত রনজিৎ সরকারকে ঘিরে গোপন বৈঠকের অভিযোগ, ধর্মপাশায় বিএনপির বিক্ষোভ ও হুঁশিয়ারি কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত, আহমদ গিয়াসের স্মরণে শোকসভার সিদ্ধান্ত বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর তুলে দেওয়ার আশ্বাস ড. মাসুদ এমপির গাইবান্ধায় PRIME PROJECT- প্রতিযোগিতায় গিদারী ইউনিয়ন প্রথম মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আশার মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় আলোচিত শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড নেত্রকোনায় শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি? স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

সরকার দেশের উন্নয়ন ও কৃষকদের কল্যাণে কাজ করছে- রুহুল হক এমপি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:46:29 pm, Friday, 5 July 2024
  • 144 বার পড়া হয়েছে

সরকার দেশের উন্নয়ন ও কৃষকদের কল্যাণে কাজ করছে- রুহুল হক এমপি।।

ইব্রাহীম হোসেন
দেবহাটা প্রতিনিধি।।
  
সাবেক স্বাস্থ্য মন্ত্রী- সমাজকল্যাণ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি- সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন- শেখ হাসিনার সরকার গরীব- অসহায় ও কৃষক বান্ধব সরকার। তিনি সর্বদা দেশের মানুষের জন্য কাজ করেন। যার ফলে বিগত দিনে ন্যায় এখন আর সারের জন্য কৃষকদের গুলি খেয়ে মরতে হয় না। এখন কৃষি উপকরণ দেওয়ার জন্য কৃষকদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে। দেশের মানুষের জন্য কোথায় কি দরকার- কি করা লাগবে এটা নিয়ে ভাবতে থাকেন বর্তমান প্রধান মন্ত্রী। তারই হাত ধরে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় নতুন সড়ক, মেডিকেল কলেজ হাসপাতাল, ম্যাটর্স- ব্রিজ সহ নানামুখী উন্নয়ন বাস্তবায়ন হয়েছে। প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করে ধর্মীয় প্রচার ব্যবস্থা করা হয়েছে। যেখানে বিগত দিনের জোট সরকার মানুষকে ভুল তথ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। সেখানে শেখ হাসিনা দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করছে। গ্রামীণ পর্যায়ের মানুষদের এগিয়ে নিতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে সাতক্ষীরায় আগামী এক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ শুরু হবে, রেল লাইন হবে- ইপিজেট নির্মাণের জমি অধিগ্রহণ হয়েছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে ততদিনই দেশের উন্নয়ন হবে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন। আর আর আমরা তার সহযোগী হিসাবে সাথে থেকে বাস্তবায়ন করছি। 
তিনি আরো বলেন- সাতক্ষীরাকে এগিয়ে নিতে ভোমরা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, কালিগঞ্জ বসন্তপুর নৌ বন্দর পুন:রায় চালু করা  হবে। কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে। তাই সরকারের এই উদ্যোগকে বাস্তবায়ন করতে আসুন সবাই মিলে এক সাথে কাজ করি। শুক্রবার -৫ জুলাই-উপজেলা মডেল মসজিদ চত্বরে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে কৃষি প্রণোদনার সার- বীজ- নারিকেলের চারা এবং এলজিইডির পক্ষ থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ কালে এসব কথা বলেন তিনি। 
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান- দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- সেখ মাহমুদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ- মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ- কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক- নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী- কৃষক হাবিবুল্লাহ হাবিব প্রমুখ।
উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম- সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান- জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম- পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু- সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ সরদার- সাধারণ সম্পাদক আব্দুল হান্নান- কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ ও কৃষকগন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম। 
এসময় ৮শ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ- ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সারা প্রদান করা হয়। এছাড়া ২শ জনের মাঝে ৫টি করে উন্নত নারিকেলের চারা প্রদান করা হয়। একই সাথে ৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার

সরকার দেশের উন্নয়ন ও কৃষকদের কল্যাণে কাজ করছে- রুহুল হক এমপি।।

আপডেট সময় : 02:46:29 pm, Friday, 5 July 2024