Dhaka , Sunday, 8 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাটে বিরল বন্যপ্রাণী উদ্ধার: ডিবির জালে ৩টি তক্ষক লালমনিরহাটে নাটকীয় মোড়: জামিন পেয়ে আদালত চত্বর ছাড়ার আগেই ডিবির জালে ছাত্রলীগ নেতা মেহেদী লক্ষ্মীপুরে ঈদের বাজার করতে এসে দেওয়াল ধ্বসে যুবকের মৃত্যু মধুপুরে এক সেবনকারীকে ১ বছরের কারাদণ্ড মধুপুরে চাঞ্চল্যকর অটো চুরির মামলার রহস্য উদঘাটন চোর গ্রেফতার পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার ও মতবিনিময় সভা ঢাকা-সিলেট মহাসড়কের কাজ বন্ধে ড্রেনেজ আটকে রূপগঞ্জের স্কুলে ময়লা পানির সয়লাব, মানববন্ধন জলাবদ্ধতা কমাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সিএমপি ‘র উদ্যোগে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকা সিসিটিভি কার্যক্রমের উদ্বোধন অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স: প্রতিমন্ত্রী মীর হেলাল টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান: ৩২ জন মালয়েশিয়াগামী উদ্ধার লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত: রাজনীতি ও নির্বাচনে নারীর সমান অংশীদারিত্বের আহ্বান রংপুরে র‍্যাবের জোড়া অভিযান: লালমনিরহাটসহ তিন জেলার ৫ মাদক কারবারি আটক লালমনিরহাটে জ্বালানি তেলের নিরাপত্তা ও সরবরাহ স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের মতবিনিময় সভা কাঁঠালিয়ার তালগাছিয়া দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সভা বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদ: রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে :সড়ক ও সেতুমন্ত্রী সাড়ে পাঁচ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের জুবায়ের ​হরিপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় দারুল কুরআন নুরানী মাদ্রাসার উজ্জ্বল সাফল্য সাভারে ভেজাল তেল ও ডিটারজেন্ট কারখানা সিলগালা, ব্যবস্থাপক কারাদণ্ড ও জরিমানা। ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার পূর্বাচল প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল যোগে ছিনতাইকালে স্থানীয়দের গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত। দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল

সংস্কৃতি মনা মানুষ কখনো অন্যায় করতে পারে না- জেলা প্রশাসক দেলোয়ার হোসেন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:01:58 pm, Wednesday, 13 November 2024
  • 128 বার পড়া হয়েছে

সংস্কৃতি মনা মানুষ কখনো অন্যায় করতে পারে না- জেলা প্রশাসক দেলোয়ার হোসেন।।

বিশেষ প্রতিবেদক।।
  
বরিশালের শিল্পকলা একাডেমির আগের কমিটি বাতিল ও নতুন কমিটি গঠন, প্রশিক্ষক নিয়োগসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে বরিশালের সংস্কৃতিসেবী ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় তিনি বলেছেন- সংস্কৃতি মনা মানুষ কখনো অন্যায় করতে পারে না। তাই আমাদের সামাজিক দায়িত্ব হবে তারুণ্যকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে দেওয়া। আমরা যতবেশি এটা করতে পারবো ততবেশি সমাজ থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত হতে সহায়ক ভূমিকা পালন করবো। এ জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সৃজনশীল ও ইতিহাস ঐতিহ্যের আলোকে বিস্তৃত করার পরামর্শ দেন জেলা প্রশাসক। 
১৩ নভেম্বর বিকাল পৌনে চারটায় বরিশালের জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তিনি।
বরিশাল জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত এই মতবিনিময় সভায় সংস্কৃতিসেবী ও বিশিষ্টজনের মধ্যে প্রথমদিকের একাংশের চেয়ার দখল করে ছিলেন বিএনপিপন্থী  আইনজীবী আলী হায়দার বাবুল. এ্যাড এস এম সরোয়ার হোসেন- এ্যাড আনিচুর রহমান- জাসাস নেতা এসএম তুহিন, জিয়া শিশু কিশোর সংগঠনের স্বাদসহ একাধিক নেতাকর্মী।  অন্যপাশে প্রথমদিকের চেয়ারে ছিলেন প্রফেসর ইমামুল হাকিম- কথাসাহিত্যিক ও গবেষক সাইফুল ইসলাম বুলবুল, যন্রসংগীত শিল্পী ললিত সাহা- বিএনপির জাসাস নেতা মামুন ও শামীম। সভাকক্ষের শেষদিকে ছিলেন 
সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ও পাঠকপ্রিয় ম্যাগাজিন মুক্তবুলী সম্পাদক আযাদ আলাউদ্দীন।
তিনি বরিশাল সংস্কৃতি কেন্দ্র এর পরিচালক। ছিলেন
বরিশাল সাংস্কৃতিক সংসদ এর সভাপতি মো. আবদুল হাই, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর পরিচালক মাহাথির মহিউদ্দিন, শেকড় সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা, বরিশাল সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক আরিফ আহমেদ এবং শিল্পকলা একাডেমির নাট্য ও আবৃত্তি বিভাগের প্রশিক্ষক অনিমেষ সাহা লিটু। ছিলেন সাবেক ও বর্তমান সংগীত শিল্পীদের অনেকেই। 
মতবিনিময় সভা তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও পৌনে চারটায় জেলা প্রশাসক এসেই নিজের বক্তব্য শুরু করেন। যে কারণে উপস্থিত অংশিজনদের পরিচয় পরিষ্কার হয়নি। তবে হাতেম আলী কলেজের দুজন শিক্ষার্থীসহ উপস্থিত বিশিষ্টজনের বেশিরভাগ অংশ মনে করেন যোগ্যতা ও মেধার মূল্যায়ন জরুরী। যে কারণে দলমত নির্বিশেষে সবাইকে সমান সুযোগ দিতে হবে জেলা শিল্পকলা একাডেমির কর্মকাণ্ডে। তবে কোনোভাবেই ফ্যাসিস্টদের পুনরায় ফিরে আসার সুযোগ তৈরি করা যাবেনা বলে সহমত পোষণ করেন আগত সংস্কৃতিসেবী ও বিশিষ্টজনেরা। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বিরল বন্যপ্রাণী উদ্ধার: ডিবির জালে ৩টি তক্ষক

সংস্কৃতি মনা মানুষ কখনো অন্যায় করতে পারে না- জেলা প্রশাসক দেলোয়ার হোসেন।।

আপডেট সময় : 01:01:58 pm, Wednesday, 13 November 2024