Dhaka , Sunday, 31 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দীর্ঘ ঈদ-ছুটিতে অব্যাহত জরুরি সেবা : পেশাদারিত্বে অনন্য রূপগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন

লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুলে আধুনিক ও মনস্তাত্ত্বিক শিক্ষা পরিবেশের সূচনা: ১৫ বিজিবি’র অধিনায়কের বিশেষ উদ্যোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:29:44 pm, Tuesday, 5 May 2026
  • 22 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাটে কোমলমতি শিশুদের আধুনিক ও মনস্তাত্ত্বিক বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। আজ মঙ্গলবার (০৫ মে) সকালে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিশুদের জন্য বিশেষায়িত শ্রেণীকক্ষ ও উন্নত মানসম্পন্ন ক্যান্টিন সেবার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি উপস্থিত সাংবাদিকদের জানান, শিশুদের স্কুলভীতি দূর করে আনন্দদায়ক পাঠদান নিশ্চিত করতেই এই ব্যতিক্রমী আয়োজন। তিনি বলেন, “বর্তমান বিশ্বের আধুনিক শিক্ষা পদ্ধতির সাথে তাল মিলিয়ে আমরা শিশুদের জন্য এমন এক পরিবেশ তৈরি করেছি যেখানে তারা স্বতঃস্ফূর্তভাবে শিখতে পারবে। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষাকে শিশুদের কাছে আকর্ষণীয় করে তোলা।”

শ্রেণীকক্ষের আমূল পরিবর্তন প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন যে, প্রথাগত বসার ব্যবস্থার পরিবর্তে গোল টেবিল প্রথা চালু করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা একে অপরের মুখোমুখি বসে জ্ঞান চর্চার সুযোগ পাবে, যা তাদের মধ্যে শৈশব থেকেই দলগত কাজ, সহমর্মিতা এবং সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করবে। ধাপে ধাপে এই কার্যক্রমকে আরও আধুনিক ও প্রযুক্তি সমৃদ্ধ করার পরিকল্পনাও রয়েছে ব্যাটালিয়নের।

কেবল পড়ালেখা নয়, শিশুদের শারীরিক সুস্থতার ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “আমরা একটি আধুনিক ক্যান্টিন চালু করেছি যেখানে প্রশিক্ষিত স্টাফদের মাধ্যমে শিশুদের জন্য সুষম ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা হবে। ছোটবেলা থেকেই যেন তাদের মধ্যে সঠিক খাদ্যাভ্যাস গড়ে ওঠে, সে বিষয়টিকেই আমরা অগ্রাধিকার দিয়েছি।”

শ্রেণীকক্ষের এই আমূল পরিবর্তন এবং শিশুদের জন্য চমৎকার পরিবেশ দেখে উপস্থিত অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একাধিক অভিভাবক জানান, সাজানো-গোছানো ও রঙিন শ্রেণীকক্ষ শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেবে। তারা বিজিবি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সেকেন্দার আলী সরকার, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজিবি’র এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিভাবকরা বলেন, এ ধরণের পরিবেশ শিশুদের মেধা বিকাশে এবং পড়াশোনায় আগ্রহী করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ঈদ-ছুটিতে অব্যাহত জরুরি সেবা : পেশাদারিত্বে অনন্য রূপগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ

লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুলে আধুনিক ও মনস্তাত্ত্বিক শিক্ষা পরিবেশের সূচনা: ১৫ বিজিবি’র অধিনায়কের বিশেষ উদ্যোগ

আপডেট সময় : 05:29:44 pm, Tuesday, 5 May 2026