Dhaka , Tuesday, 17 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ শরীয়াতপুরের পদ্মার বুকে ভাসমান মরদেহ, রহস্যে ঘেরা অজ্ঞাত তরুণের মৃত্যু লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা নিলক্ষা ইউনিয়নের বিএনপির প্রধান কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ, উদ্ধারে ১২ ঘণ্টার আল্টিমেটাম মধুপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে পালালো চোরাকারবারী: অনন্তপুর সীমান্তে বড় সাফল্য মেহনতি মানুষের পাশে প্রধানমন্ত্রী, চট্টগ্রামে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ডা. শাহাদাত রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা চট্টগ্রামের নতুন ডিআইজি মনিরুজ্জামান, সিএমপি’র নতুন কমিশনার শওকত আলী বুড়িমারী স্থলবন্দরে ১১ দিনের বিরতি: বন্ধ থাকছে আমদানি-রপ্তানি স্বপ্ন কেড়ে নিল ঘাতক ট্রাক: পাটগ্রামে একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রমজানের উপহার পাঠালেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চন্দনাইশে ফসলি জমির টপসয়েল কাটায় প্রশাসনের অভিযান: এসকেভেটর জব্দ নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন সিএমপি কমিশনার পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পাইকগাছায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু ॥ খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি রামগঞ্জের ‎ভাটরা ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুলে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ উত্তর কাট্টলী ওয়ার্ডে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

রাবিতে রোহিঙ্গা প্রত্যাবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 08:32:14 pm, Sunday, 18 September 2022
  • 185 বার পড়া হয়েছে

রাবিতে রোহিঙ্গা প্রত্যাবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি।।

রাজশাহী বিশ^বিদ্যালয়ে(রাবি) ‘শেখ হাসিনার বৈশি^ক ভাবমূর্তি: প্রসঙ্গ রোহিঙ্গা প্রত্যাবাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ^বিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জমান লিটন বলেন, বর্তমান আমাদের বাংলাদেশের যতগুলো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি তার মধ্যে কঠিন তম সমস্যা হচ্ছে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে আগত রোহিঙ্গাদের সমস্যা। মায়ানমার এমন একটি দেশ যেখানে গণতন্ত্রের চর্চা বলে কিছু নেই। জান্তাদের দ্বারা মায়ানমারের শাসন ব্যবস্থা শাসন চালিত হয় । মায়ানমারের পরিবেশ অনুযায়ী সেখানে প্রচুর পরিমানে তেল, গ্যাস ও মূল্যবান পাথর থাকার কথা। যা থেকে তারা দেশকে আরও উন্নত ও সমৃদ্ধশীল করা সম্ভব। কিন্তু তারা তা পারে নি। তারা তাদের দেশকে কিভাবে চালাবে সেটা তাদের বিষয়। কিন্তু এই বিষয়গুলো যখন তারা প্রতিবেশী দেশগুলোর উপর চাপায় দেয় তখন আমাদের কথা বলা ছাড়া উপায় থাকে না। বাংলাদেশে এখন ১২ লাখ রোহিঙ্গা এবং দিন দিন এর সংখ্যা বেড়েই চলেছে। বাংলাদেশ সরকার এই সংকট নিরসনে কাজ কওে যাচ্ছে।

এসময় বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ঢাকার বাহিরে এটা আমাদের প্রথম সভা । আজকে আমরা যে সমস্যা নিয়ে আলোচনা করছি তা একটি বৈশ্বিক সমস্যা । যা আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে । আর এই সমস্যাগুলো সমাধানের জন্যই আজকের এই সেমিনার । রোহিঙ্গা সমস্যার সমাধান এতোটা সহজ বিষয় না । এরমধ্যে অনেক বিষয় নিহিত, এটি একটি দীর্ঘস্থায়ী সমস্যা। এসমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় , জাতীয় সম্প্রদায় কি করতে পারে, কি পথ দেখাতে পারে তা আমাদের জানা দরকার।

রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহ আজম শান্তনু বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন দেশের ১৬ কোটি মানুষ যদি খেয়ে পরে বাঁচতে পারে তাহলে এই সাত লাখ মানুষ কেন বাচতে পারবে না। এখন হিসাব করে দেখা গেছে এর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ লাখ। প্রতি বছর ৩৫ হাজার শিশু জন্মগ্রহণ করায় আগামী বছর এর সংখ্যা দাড়াবে ১২ লাখ ৩৫ হাজার। আমরা যদি এই সমস্যাটির সমাধান এখন করতে না পারি তাহলে রোহিঙ্গাদের সংখ্যা দিনে দিনে আরও বাড়তে থাকবে। আমরা জানি ২০১৭ সালের ২৫ আগস্ট বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নেয়। তখন বাংলাদেশ সরকার শেখ হাসিনা জাতি সংঘের শরণাপন্ন হয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন।

সভাপতির বক্তব্যে রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, যে দেশ সামরিক জান্তা দ্বারা পরিচালিত হয় এবং যে দেশে ইয়াবা উৎপাদিত হয় সেই দেশ থেকে আমরা কী আশা করতে পারি? আজকে যে প্রধানমন্ত্রীর ভাবমূর্তির কথা আসছে সেটা আগেই প্রমাণিত হয়েছে নেতাদের কাছে। ২০০৮ সালের পর থেকে তিনি দেশের মানুষের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বাঙ্গালী জাতি স¦ভাবতই পরোপকারী, তারা নিজে না খেয়ে হলেও অতিথিদের খাওয়ায়। রোহিঙ্গাদের জন্য কেউ কিছু করেনি, যা করেছে একমাত্র শেখ হাসিনা। আমি আশা করবো তারা যে পথেই এসেছে তারা যেন সে পথেই যায়।

বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মিল্টন বিশ^াসের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপ-উপচার্য সুলতান উল ইসলাম, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সহ-সভাপতি অধ্যাপক রশিদ আসকারী প্রমূখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর

রাবিতে রোহিঙ্গা প্রত্যাবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : 08:32:14 pm, Sunday, 18 September 2022