Dhaka , Monday, 18 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামুতে শতশত বনভূমির মাঝে গুঁড়িয়ে দেওয়া হলো অসহায় মুফিজের একমাত্র ঘর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বিবৃতি অকাল ঝড়ে কৃষক-ব্যবসায়ীদের মাথায় হাত, তবুও গাজীপুরের লিচু ঘিরে সম্ভাবনার স্বপ্ন সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার মেঘনা ভাঙনে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর কোরবানির পশুর চামড়া নিয়ে কোন অরাজকতা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত হোসেন অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী মালয়েশিয়ায় ঈদুল আজহা ২৭ মে আহত খেলোয়াড়কে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন মধুপুরের ওসি ফজলুল হক রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ৭টি পাসপোর্টসহ সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির কারাগারে, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দিল্লিতে তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা রাশিয়ায় ইউক্রেনের পালটা ড্রোন হামলা, নিহত ৪ ঈদুল আজহা কবে জানাল আফগানিস্তান ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত: রাশেদ খান এবার অন্তর্বর্তী সরকারের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট উন্নয়নের মহাযজ্ঞে পাল্টে যাচ্ছে পাইকগাছা পৌরসভার যোগাযোগ ব্যবস্থা হরমুজ ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন করবে রাশিয়া ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে? মোটরসাইকেল মালিক-চালকদের ওপর কর চান না বিরোধী দলীয় নেতা চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযান, জাল নোটসহ গ্রেফতার ৩ ফুলবাড়ী সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ গাঁজা জব্দ গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার’ ড. ইউনূসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী

  • Reporter Name
  • আপডেট সময় : 07:13:10 pm, Friday, 24 April 2026
  • 23 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার:

সাভারের আশুলিয়ায় সংঘটিত ভয়াবহ রানা প্লাজা ধস-এ নিহত ১১৩৯ জন শ্রমিকের বিচার ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশন, নারায়ণগঞ্জ এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক মাহমুদ হোসেন। এতে ১০০ থেকে ১৩০ জন শ্রমিক ও নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। এছাড়া আনিস মাস্টার, মো. ইকবাল বাবু, আবু সুফিয়ান, সাইফুল ইসলাম, সাঈদুর প্রধান, মামুন চৌধুরী, আঃ রব রবিন, মোহাম্মদ আলী, সোনিয়া আক্তার, শাজাহান প্রধান ও সুমন হাওলাদারসহ অন্যান্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৩ বছর আগে রানা প্লাজা ধসে বিপুলসংখ্যক শ্রমিক নিহত হলেও এখনো পর্যন্ত দায়ীদের বিচার সম্পন্ন হয়নি। তারা অভিযোগ করেন, অনুমোদনের বাইরে অতিরিক্ত তলা নির্মাণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটে।
বক্তারা আরও বলেন, দীর্ঘ সময় পার হলেও নিহতদের স্মরণে কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি। অনেক পরিবার এখনো ক্ষতিপূরণ পায়নি এবং কিছু নিহতের মরদেহ শনাক্তও করা যায়নি।
সমাবেশ থেকে দ্রুত বিচার, ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে শ্রমিকদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামুতে শতশত বনভূমির মাঝে গুঁড়িয়ে দেওয়া হলো অসহায় মুফিজের একমাত্র ঘর

রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী

আপডেট সময় : 07:13:10 pm, Friday, 24 April 2026