Dhaka , Monday, 18 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামুতে শতশত বনভূমির মাঝে গুঁড়িয়ে দেওয়া হলো অসহায় মুফিজের একমাত্র ঘর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বিবৃতি অকাল ঝড়ে কৃষক-ব্যবসায়ীদের মাথায় হাত, তবুও গাজীপুরের লিচু ঘিরে সম্ভাবনার স্বপ্ন সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার মেঘনা ভাঙনে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর কোরবানির পশুর চামড়া নিয়ে কোন অরাজকতা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত হোসেন অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী মালয়েশিয়ায় ঈদুল আজহা ২৭ মে আহত খেলোয়াড়কে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন মধুপুরের ওসি ফজলুল হক রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ৭টি পাসপোর্টসহ সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির কারাগারে, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দিল্লিতে তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা রাশিয়ায় ইউক্রেনের পালটা ড্রোন হামলা, নিহত ৪ ঈদুল আজহা কবে জানাল আফগানিস্তান ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত: রাশেদ খান এবার অন্তর্বর্তী সরকারের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট উন্নয়নের মহাযজ্ঞে পাল্টে যাচ্ছে পাইকগাছা পৌরসভার যোগাযোগ ব্যবস্থা হরমুজ ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন করবে রাশিয়া ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে? মোটরসাইকেল মালিক-চালকদের ওপর কর চান না বিরোধী দলীয় নেতা চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযান, জাল নোটসহ গ্রেফতার ৩ ফুলবাড়ী সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ গাঁজা জব্দ গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার’ ড. ইউনূসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

রাঙ্গামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:42:12 am, Tuesday, 5 May 2026
  • 13 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

রাঙামাটি পার্বত্য জেলায়, ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

সোমবার (৪ মে) দুপুরে শহরের পৌরসভা ও দলীয় কার্যালয় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে অন্তত বেশ কিছু সংখ্যক কর্মী আহত হওয়ার খবর পাওয়া
যায়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১ মে) জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করার পর থেকেই উত্তপ্ত ছিল রাঙ্গামাটি শহর।

সোমবার দুপুর থেকে পদবঞ্চিত নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।
দুপুরের দিকে বাঘাইছড়ি উপজেলা থেকে আসা নতুন কমিটি’কে স্বাগত জানাতে আসা সমর্থকদের একটি গাড়িবহর মিছিল নিয়ে দলীয় কার্যালয় অতিক্রম করার সময় দুই’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পদবঞ্চিতরা ইটপাটকেল নিক্ষেপ করলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। একপর্যায়ে নতুন কমিটির সমর্থকরা সংঘবদ্ধ হয়ে পদবঞ্চিতদের হটিয়ে দিয়ে দলীয় কার্যালয় দখলে নেয়।
সংঘর্ষের সময় বনরূপা-তবলছড়ি সহ শহরের প্রধান প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নেতাকর্মীদের সরিয়ে দেয়।
নিজ এলাকায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, হরতালের হুঁশিয়ারি
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হুসাইন বলেন- একটি ছাত্র সংগঠনের নতুন কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে,
আমরা তাদের সরিয়ে দিয়েছি।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার কমিটি ঘোষণার পর থেকেই বিক্ষোভ করে আসছিল পদবঞ্চিত অংশটি। শনিবার (২ মে) তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতারা কেন্দ্রীয় সভাপতির সাথে কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছিলেন।
তবে রবিবার বিকেল ৩ টার সময়
নতুন কমিটির আনন্দ মিছিল করার ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। পাল্টা অবস্থান নিয়েছিল পদবঞ্চিতরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামুতে শতশত বনভূমির মাঝে গুঁড়িয়ে দেওয়া হলো অসহায় মুফিজের একমাত্র ঘর

রাঙ্গামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ

আপডেট সময় : 11:42:12 am, Tuesday, 5 May 2026