Dhaka , Sunday, 19 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”:- মেয়র ডা. শাহাদাত হোসেন লালমনিরহাটের মহেন্দ্রনগরে নিখোঁজের পর পুকুরে ভাসছিল বৃদ্ধের নিথর দেহ ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন  নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু স্থানীয় সন্ত্রাসীদের হামলায় চবি’র তিন শিক্ষার্থী আহত;গ্রেফতার ১ মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হিলিতে তেল নিতে গিয়ে সাংবাদিকসহ ৩ জন অসুস্থ আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

রহমতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ: পতাকা বৈঠক অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 05:54:39 pm, Monday, 6 April 2026
  • 16 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর সীমান্তে বিএসএফ কর্তৃক এক বাংলাদেশি কিশোরকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার কারণ জানতে চেয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (০৬ এপ্রিল) দুপুরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধীনস্থ ধবলসূতি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৮৮৭/৫-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে এই সভা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি আজ বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টার দিকে সীমান্ত পিলার ৮২৬/এমপি এবং ৮২৬/১-এস এর মধ্যবর্তী শূন্য রেখায় গৌমতি বিএসএফ ক্যাম্পের সদস্যরা মো. মিজান হোসেন (১৭) নামে এক বাংলাদেশিকে লক্ষ্য করে এক রাউন্ড সরাসরি গুলি ছোড়ে। এই বর্বরোচিত ঘটনার কারণ জানতে চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, বৈঠকে বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম, অর্ডন্যান্স। তাঁর সাথে একজন স্টাফ অফিসার উপস্থিত ছিলেন। বিএসএফ এর পক্ষে ৯৮ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুনীল কুমার তাঁর দুই স্টাফ অফিসার নিয়ে অংশগ্রহণ করেন। বৈঠকে বিজিবি অধিনায়ক আজকের ঘটনার বিষয়ে একটি আনুষ্ঠানিক ‘প্রটেস্ট নোট’ (প্রতিবাদলিপি) প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটাতে সতর্ক থাকার অনুরোধ জানান।

বিজিবির কড়া প্রতিবাদের মুখে বিএসএফ কমান্ড্যান্ট উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সীমান্তে শান্তি বজায় রাখতে এবং যেকোনো সমস্যা দ্রুত নিরসনে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার বিষয়ে একমত পোষণ করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ

রহমতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ: পতাকা বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : 05:54:39 pm, Monday, 6 April 2026