Dhaka , Monday, 15 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় : 10:26:49 pm, Tuesday, 21 March 2023
  • 87 বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌতুকের জন্য এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মমিনুল হক পলাতক রয়েছেন।

নিহত গৃহবধূর নাম বিবি কুলসুম আখি (২২)। সে ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের শাহ আকবর ফকির বাড়ির মোহাম্মদ ইউনুস ওরফে দুলালের মেয়ে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। এর আগে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দায়েম উল্যাহ মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের পিতা দুলাল অভিযোগ করে বলেন, প্রায় আড়াই বছর আগে পারিবারিক ভাবে কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের দায়েম উল্যাহ মৌলভী বাড়ির মমিনুল হকের সাথে তার মেয়ের বিয়ে হয়। এরপর বিভিন্ন সময় শ্বশুরের পরিবারের কাছ থেকে সে দুই লক্ষ টাকা নগদ আদায় করেন। একপর্যায়ে শ্বশুরের পরিবারের কাছে তার টাকার চাওয়ার আবদার বাড়তে থাকে। এ নিয়ে তার সাথে আমাদের দূরত্ব সৃষ্টি হয়। এরপরও সে আমার মেয়েকে টাকার জন্য চাপ সৃষ্টি করত। একপর্যায়ে আমার মেয়ে সাথে তার পারিবারিক কলক দেখা দেয়। শেষ পর্যন্ত যৌতুকের জন্য আমার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন,খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে। আগামীকাল বুধবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। অপর এক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা

আপডেট সময় : 10:26:49 pm, Tuesday, 21 March 2023