Dhaka , Friday, 10 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা পাইকগাছায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাকলিয়ায় গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুক গ্রেফতার গণভোটের অধিকার ফেরানোর দাবি: লালমনিরহাটে ১১ দলীয় জোটের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্র্যান্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা সীমান্তে ১৫ বিজিবির অ্যাকশন: মাদক ও বিপুল পরিমাণ ডিজেলসহ কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপে বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধসহ আহত ১০ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন ঢাকায় সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার: কড়া নিরাপত্তায় আনা হলো লালমনিরহাটে ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর… ক্ষুধামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি ডিজেল জব্দ মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান বিজিবির হস্তক্ষেপে দেশে ফিরল লাশ: পাটগ্রামে আলী হোসেনের মরদেহ বুঝে নিল পরিবার রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও একটি চুনা কারখানা গুড়িয়ে দেয় তিতাস কর্তৃপক্ষরা। সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের বর্ণাঢ্য আয়োজন সাতকানিয়ায় অবৈধ জ্বালানি মজুদ: মধ্যরাতে অভিযানে ৪০০ লিটার অকটেন-ডিজেল জব্দ ফুটবল উন্মাদনায় পাইকগাছা; চ্যাম্পিয়ন মডেল-শিববাটী রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ভোজ্য তেলের মজুদ নিয়ে উপজেলা প্রশাসন ও র‍্যাব-১১ তদারকি ; অবৈধ মজুদে কোন ছাড় নেই ইউএন সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা’র শুভ উদ্বোধন কাউখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা শুরু সায়েদাবাদে বাস টার্মিনাল এলাকায় ডিএসসিসির বড় অভিযান: ২৪০টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ শুরু ফেনীতে ভোজ্যতেলের মজুদ এবং অনুমোদন বিহীন লেভেলিং’র বিরুদ্ধে র‍্যাব-৭, চট্টগ্রাম’র উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও  নিরাপদ খাদ্য অধিদপ্তরের সাঁড়াশি অভিযান ১১ এপ্রিল ইবি রিপোর্টার্স ইউনিটির নির্বাচন লালমনিরহাট ও কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযান: মাদক ও মালামাল জব্দ পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিষ্ট্রেশন শুরু; দ্রুত ও নিরবচ্ছিন্ন যাতায়াতে উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পুষ্টিকর খাবারের নামে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে নষ্ট কলা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত: পতাকা বৈঠকে বিজিবির তীব্র প্রতিবাদ

যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:19:07 pm, Friday, 27 March 2026
  • 47 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম অধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়।

২৬ মার্চ বৃহস্পতিবার, দিবসটি উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব কর্তৃপক্ষ।

দুপুরে ক্লাবের ভিআইপি লাউঞ্জে আমার দেশ’র আবাসিক সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে বৈশাখী টিভির ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান।

তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন একটি সমাজের দর্পণ। তারাই সমাজের সমস্ত বন্ধুরতা ও মসৃণতার বিষয়গুলো এবং সমাজের সমস্ত বৈষম্যগুলো মানুষের সামনে তুলে ধরেন। সমাজকে পরিবর্তনের জন্য এবং এই বৈষম্যবিরোধী আন্দোলনে সাংবাদিকদের যে বলিষ্ঠ ভূমিকা, যা মানুষকে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করেছে।

এসময় উপাচার্য মহান নেতা, স্বাধীনতার ঘোষক, যিনি বলেছিলেন, “I Major Ziaur Rahman hereby declare the Independence of Bangladesh”—সেই মহান নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। যার অকুতভয় নেতৃত্বে, যখন এই দেশের মুক্তিকামী মানুষ অনেকটুকু ঝিমিয়ে পড়েছিল, তার এই ঘোষণার সাথে সাথে তারা আবার উজ্জীবিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল বলে উল্লেখ করেন।
চবি উপাচার্য বলেন, যারা আজকের এই প্রেস ক্লাবের ধারক এবং বাহক, যারা বৈষম্যহীন সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন, আশা করি বস্তুনিষ্ঠতাহীন এবং উস্কানিমূলক হলুদ সাংবাদিকতার বিষয়ে আপনারা সতর্ক হবেন এবং আমাদের মাঝে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে, সংবাদ পরিবেশনে প্রয়োজনীয় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন। আজকের স্বাধীনতা দিবসের এটাই হোক আমাদের মূল মন্ত্র।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মো. শাহনওয়াজ, কালের কণ্ঠের ব্যুরো প্রধান ও সিনিয়র ক্লাবের সহ-সভাপতি মুস্তফা নঈম, টাইমস অব বাংলাদেশের ব্যুরো প্রধান ও সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার ও অর্থ সম্পাদক আবুল হাসনাত, একাত্তর টিভির ব্যুরো প্রধান ও কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী, এনটিভির সিনিয়র রিপোর্টার ও কার্যকরী সদস্য আরিচ আহমেদ শাহ, গ্রীন টিভির সিইও ও কার্যকরী সদস্য ওয়াহিদ জামান, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, বিএফইউজের সাবেক নির্বাহী সম্পাদক ও ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান ও সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক হাসান মুকুল, দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবু তাহের মো. তোহা, জাসাস, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন, এটিএন নিউজের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ, জনকণ্ঠের সিনিয়র ফটো সাংবাদিক সাইদুল আজাদ, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ফারুক মুনির, দৈনিক সকালবেলার ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য সরোজ আহমেদ, মো. নজরুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, সিনিয়র সাংবাদিক কামাল পারভেজ, দৈনিক সংবাদ সারাবেলার ব্যুরো প্রধান তৌহিদুল ইসলাম, রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার মো. শাহাবুদ্দীন, দৈনিক বিজয় পত্রিকার ব্যুরো প্রধান ইমতিয়াজ ফারুকী, দৈনিক আজকের বাংলার ব্যুরো প্রধান, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য মোঃ ইসমাইল ইমন, পূর্বদেশের সিনিয়র ফটো সাংবাদিক জাহেদ তালুকদার, ফোকাস বাংলার সিনিয়র ফটো সাংবাদিক নুরুল আলম চৌধুরী, খবরের কাগজের ফটো সাংবাদিক মো. হানিফ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য বাকি বিল্লাহ চৌধুরী, জাহাঙ্গীর আলম, মো. মাসুদ পারভেজ টুটুল প্রমুখ।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে ক্লাবের সদস্য সন্তানদের নিয়ে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। আলোচনা শেষে চট্টগ্রামের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা

যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট সময় : 07:19:07 pm, Friday, 27 March 2026