Dhaka , Tuesday, 17 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’ আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক দুবাইয়ে স্বর্ণের দামে স্বস্তি! বাংলাদেশের সঙ্গে ভরিতে ব্যবধান কত? বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, অদম্য ইচ্ছাশক্তির অনন্য দৃষ্টান্ত শেখ ইমদাদ হোসেন রাজশাহীর দুর্গ ভেঙে শিরোপার মুকুট সিলেটের মেয়েদের চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতিতে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -১ মধুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ২৫ খুদে ডাক্তারকে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ নেত্রকোনার পূর্বধলার আগিয়া বাজারে প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা, শেষে পুরস্কার বিতরণ গাইবান্ধায় নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি: বিয়ের বয়স ১৮ ও ১৬ করার দাবি নানিয়ারচর জোনের উদ্যোগে গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬ সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু মাতৃস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জরুরি সমন্বয় সভা মধুপুরে মহাসড়ক ও গ্রামীণ সড়কে বেপরোয়া ১০ চাকার ড্রাম ট্রাক ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় রাউজানে অভিযুক্ত সাব্বির অস্ত্রসহ গ্রেফতার, বাড়ি থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র দীঘিনালায় দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা সোমেশ্বরীর বুকে জোড়া কাঠের সেতু, বদলে গেল দুর্গাপুরবাসীর নদী পারাপারের চিত্র শিক্ষার্থীদের হাত ধরে উদ্বোধন, স্বস্তি ফিরল দুই পাড়ের মানুষের যাতায়াতে দীঘিনালায় আনসার ভিডিপির উদ্যোগে বাঁশের সাঁকো, উপকৃত ৪ হাজার মানুষ আগামীতে উপজেলা থেকে এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট হবে: শিক্ষামন্ত্রী মিলন নগরীর খালে আটকে গেছে পরিচ্ছন্ন বরিশাল : অপেক্ষা শুধু বরাদ্দ নাকি নতুন প্রতারণার? চট্টগ্রামের হত্যা মামলার পলাতক প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার নেত্রকোনায় পুলিশ নিয়োগে অনিয়মের সুযোগ নেই, যোগ্যতার ভিত্তিতেই মিলবে চাকরি

ব্রিজ নির্মাণে শম্ভুকগতি ঝুঁকিতে চলছে পথচারি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:15:28 pm, Saturday, 24 August 2024
  • 221 বার পড়া হয়েছে

ব্রিজ নির্মাণে শম্ভুকগতি ঝুঁকিতে চলছে পথচারি।।

হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
    
২০২৩ সালের ১৪ নভেম্বর ব্রিজ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আজও ব্রিজটির নির্মাণ কাজ শেষ না হওয়া ঝুঁকি নিয়ে সেই পুরাতন ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপর দিয়ে চলাচল করছে পথচারি ও ভারি যানবাহন। যে কোন মহুত্বে রড় ধরনোর দূর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসি ও সচেতন মহল। এলাকাবাসির দাবি কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাবে এবং ঠিকাদারের গাফিলতির কারণে ধীরগতিতে চলছে ব্রিজ নির্মাণের কাজ। 
           
২০২২ সালের ১৫ মে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাথে রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুরের যোগাযোগের একমাত্র সড়কের নগর কাঠগড়া নামক স্থানে ঘাঘট নদীর ওপর ৯৯.০৬ মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শুরু করেন তপন সরকার ঠিকাদারী প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ব্রিজটি নির্মাণ হচ্ছে। ব্রিজ নির্মাণের চুক্তিমূল্য ১০ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৬৩২ টাকা। বাস্তবায়কারি সংস্থার দায়িত্বে রয়েছে রংপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং নির্মাণ কাজের তদারকি করছেন রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রকৌশলী অধিদপ্তর।
         
দীর্ঘদিনের পুরাতন ব্রিজটির ওপর দিয়ে পথচারি ও যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সে কারণে এলাকাবাসির দাবির প্রেক্ষিতে ২০২২ সালে ব্রিজটি নির্মাণে আলোর মুখ দেখে। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে নির্মাণ কাজের মেয়াদ শেষ হওয়ার পরও ব্রিজ নির্মাণের ৫০ ভাগ কাজ আজও শেষ হয়নি দাবি স্থানীয় অবসর স্কুল শিক্ষক মো. ইউনুছ আলীর। তিনি বলেন ব্রিজটি নির্মাণ বিলম্বের কারণে দিন দিন ঝুঁকি বাড়ছে। যে কোন মহুত্বে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।
বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জব্বার বলেন, সুন্দরগঞ্জ উপজেলার সাথে রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার যোগাযোগের একমাত্র সড়কের ওপর নির্মাণ হচ্ছে ব্রিজটি। সড়কটি দিয়ে প্রতিদিন হাজার ছোটখাট ও ভারি যানবাহন চলাচল করে। দ্রুত ব্রিজটি নির্মাণ অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। ঠিকাদার কেন ব্রিজ নির্মাণে বিলম্ব করছেন তা খতিয়ে দেখা একান্ত প্রয়োজন। তিনি কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। 
         
ঠিকাদার তপন সরকার জানান, নদীতে পানি ভরে যাওয়ায় এবং মাটি না পাওয়ায় কারণে নির্মাণ কাজ বিলম্ব হচ্ছে। ইতিমধ্যে পাইলিং এর কাজ শেষ হয়েছে। ২০২৫ সালের জুন মাস পর্যন্ত কাজের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। নির্মাণাধীন ব্রিজের প্রায় ৬৫ ভাগ কাজ শেষ হয়েছে। আশা করা হচ্ছে আগামী বছরের জুন মাসের মধ্যে কাজ শেষ হবে।
মিঠাপুকুর উপজেলা প্রকৌশলী মো. আখতারুজ্জামান বলেন- নদীতে পানি আসার কারণে ব্রিজ নির্মাণ কাজ বিলম্ব হচ্ছে। ঠিকাদারকে তাগাদা দেয়া হয়েছে অল্প সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য। কাজের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছেন ঠিকাদারী প্রতিষ্ঠান।
সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মান্নাফ বলেন- ব্রিজটি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে নির্মাণ হলেও এটির দেখভাল করছেন মিঠাপুকুর উপজেলা প্রকৌশল অধিদপ্তর। তিনিও দাবি করেন দ্রুত নির্মাণ কাজ শেষ করা দরকার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ব্রিজ নির্মাণে শম্ভুকগতি ঝুঁকিতে চলছে পথচারি।।

আপডেট সময় : 12:15:28 pm, Saturday, 24 August 2024