Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

মানসিক প্রশান্তি ও মনকে দুশ্চিন্তা মুক্ত রাখতে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব অপরিসীম :- আইইবি কেন্দ্রের চেয়ারম্যান

  • Reporter Name
  • আপডেট সময় : 07:43:24 pm, Friday, 19 December 2025
  • 157 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম,

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী আভ্যন্তরিক ক্রিয়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রের ইঞ্জিনিয়ার্রিস রিক্রিয়েশন সেন্টার(ইআরসি)’তে অনুষ্ঠিত হয়।
অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম।
আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের অভ্যন্তরীণ ক্রীয়া উপ-কমিটির আহবায়ক ও ইআরসি’র নির্বাহী ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আবু জাফরের সভাপতত্বে ও ও ক্রীয়া উপ – কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রের ভাইস – চেয়ারম্যান (একা.এন্ড এইচআরডি) প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান (এডমিন.প্রফেশ.এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম ও সম্পাদক প্রকৌশলী খান মোঃ আমিনুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইআরসি’র সম্পাদক (অর্থ) প্রকৌশলী মোঃ কামরুজ্জামান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শারীরিক সুস্থতা আল্লাহতায়ালার প্রদত্ত সবচেয়ে বড় নেয়ামত। নিয়মিত শরীর চর্চার মাধ্যমে মানবদেহের যত্ন নিয়ে শরীরের পরিপক্কতা অর্জনের উপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান যুবসমাজ মোবাইল, ফেসবুক ও ইন্টারনেটে জড়িয়ে পড়েছে এবং মাদকের আগ্রাসী নেশায় আক্রান্ত হচ্ছে। ফলে তাদের জীবনে নেমে আসছে অন্ধকারাচ্ছন্ন, মানসিক অশান্তি ও পারিবারিক অস্থিরতা। তিনি শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও স্বাস্থ্য বিকাশের লক্ষ্যে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করার জন্য প্রকৌশলী ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি বৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, নিয়মিত শরীর চর্চার মাধ্যমে নিজেকে সুস্থ রেখে জীবন – যাপন করা যায়। তাঁরা আইইবি, চট্টগ্রাম কেন্দ্রেকে প্রকৌশলীদের দ্বিতীয় নিবাস হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে প্রকৌশলী পরিবারের সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহাদ্যপূর্ণ সুসম্পর্ক সৃষ্টি ও সহমর্মিতা স্থাপনের লক্ষে আরো অধিক হারে শরীর চর্চা, খেলা-ধুলা ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও তাঁরা জানান, ইআরসি’র কর্মকাণ্ড সম্প্রসারণ, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে ওমেন চ্যাপ্টার, মহিলা প্রকৌশলী ও প্রকৌশলী গৃহিণীদের জন্য আলাদা ব্যায়ামাগার স্থাপন করা হয়েছে এবং প্রকৌশলী সন্তানদের জন্য বিনোদন স্পট তৈরীর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ক্যারামবোর্ড খেলার মাধ্যমে মাসব্যাপী প্রতিযোগিতা শুরু হয়। অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় ৯৯ টি ইভেন্ট ৯ টি গ্রুপে ৬০৪ টি খেলায় ৩৩৪ জন প্রকৌশলী, প্রকৌশলী গৃহিণী/স্বামী ও সন্তানরা অংশগ্রহণ করেন।

প্রকৌশলী আবুল বাশার’র এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়।
এসময় উপস্থিত প্রকৌশলীদের মধ্যে আরও বক্তব্য রাখেন, কাউন্সিল সদস্য প্রকৌশলী এ কে এম মামুনুল বাশরী, প্রকৌশলী মোঃ মেজবাহ উদ্দিন খালেদ, ইআরসি’র জেনারেল সেক্রেটারি প্রকৌশলী সাজ্জাদ হোসেন, সিনিয়র প্রকৌশলী মোঃ মুজিবুর রহমান, প্রকৌশলী বিধান চন্দ্র দাস, প্রকৌশলী পরিমল চন্দ্র পাল, প্রকৌশলী শাহে আরেফিন ও প্রকৌশলী আবুল বাশার প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

মানসিক প্রশান্তি ও মনকে দুশ্চিন্তা মুক্ত রাখতে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব অপরিসীম :- আইইবি কেন্দ্রের চেয়ারম্যান

আপডেট সময় : 07:43:24 pm, Friday, 19 December 2025