Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

ইনার হুইল ইম্পেরিয়ার আত্মপ্রকাশ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:44:47 pm, Monday, 1 December 2025
  • 376 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

মানবিক সেবা, আন্তরিক বন্ধুত্ব ও সমাজ উন্নয়নের অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ইনার হুইল ক্লাব অব ইম্পেরিয়া ঢাকা। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন ইনার হুইলের নতুন এই ক্লাবটি ১৫ জন সদস্যকে নিয়ে ডিস্ট্রিক্ট–৩২৮ এ সূচনা করল নতুন দিগন্তের।

গত ২৩ নভেম্বর রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাবটির চার্টার প্রেসিডেন্ট মমতাজ জাহান হ্যাপির গলায় প্রেসিডেন্ট কলার পরিয়ে দায়িত্বভার অর্পণ করেন ইনার হুইল ডিস্ট্রিক্ট–৩২৮ এর চেয়ারম্যান জেসরিনা হায়দার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। চার্টার সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেন মোহসেনা আকন্দ ঝুমা।

বন্ধুত্ব, সেবা ইম্পেরিয়া

ইনার হুইলের বন্ধুত্ব, সেবা ও আন্তর্জাতিক বোঝাপড়ার মূল দর্শনকে ধারণ করে এগিয়ে যেতে চায় নতুন এই ক্লাবটি। দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট মমতাজ জাহান হ্যাপি বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই তাদের লক্ষ্য। অসহায়, দুঃস্থ, এতিম, পথশিশু ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করবে ক্লাবটি।

তিনি আরও বলেন, সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি বাড়ানোই আমাদের অঙ্গীকার।

মানবিক উদ্যোক্তা নেতা
ওমেন্স এরা ও ব্র্যান্ড এরা। এ দুটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মমতাজ জাহান হ্যাপি দীর্ঘদিন ধরে মানবিক কাজে যুক্ত। তিনি এএএস ফাউন্ডেশনের সেক্রেটারি এবং ঢাকা লেডিস ক্লাব, বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স ও মাইডাসের একজন সক্রিয় সদস্য।

ইনার হুইলে নবযাত্রা
১৯২৪ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে প্রতিষ্ঠিত ইনার হুইল ক্লাব বর্তমানে শতাধিক দেশে বিস্তৃত বৃহত্তম আন্তর্জাতিক মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর একটি। বাংলাদেশে প্রথম ইনার হুইল ক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৭৯ সালে ইনার হুইল ক্লাব অব চট্টগ্রাম। সেই দীর্ঘ যাত্রায় নতুন সংযোজন হলো ইনার হুইল ক্লাব অব ইম্পেরিয়া ঢাকা।

অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করেন, বন্ধুত্ব, সেবা ও মানবিকতার অঙ্গীকার নিয়ে ইম্পেরিয়া ঢাকা সমাজে ইতিবাচক পরিবর্তনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

ইনার হুইল ইম্পেরিয়ার আত্মপ্রকাশ

আপডেট সময় : 04:44:47 pm, Monday, 1 December 2025