Dhaka , Sunday, 9 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে আব্দুর রহমান খাঁন সাবেক এনবিআর চেয়ারম্যান মধুপুরে ডায়রিয়ায় আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ হাসপাতালে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আহ্বায়কের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা তোফানকে কারণ দর্শানোর নোটিশ পাতে মাংস কম দেওয়া নিয়ে বিয়ের আসরে তুলকালাম, সংঘর্ষে আহত ৩ হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতায় মাগুরায় সিভিল সার্জন ডা. শামীম কবিরের সারপ্রাইজ পরিদর্শন জুলাই গণ-অভ্যুত্থান দিবস: রূপগঞ্জে দীপু ভূঁইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও লাখো জনতার উল্লাস রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর কাল, প্রস্তুত সাত ভেন্যু প্রধানমন্ত্রীকে বরণে চউকের সব প্রস্তুতি সম্পন্ন ৫ লাখ টাকা যৌতুক দাবি, স্ত্রীকে এক কাপড়ে ঘরছাড়া করার অভিযোগ ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও সাড়ে ৭ লাখ টাকা লুট ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লাশ উদ্ধার, আটক ২ মির্জাপুরে আর্ন এন্ড লিভের পক্ষ থেকে শাহাদতকে ৭ হাজার ৬ শত টাকার হুইলচেয়ার বিতরণ তিস্তা মহাপরিকল্পনায় গতি: অল্পদিনেই শুরু হচ্ছে পাইলট প্রকল্পের কাজ শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার বাবার মারধর সইতে না পেরে ৫০০ রুপি পকেটে ঘর ছাড়েন রবি কিষাণ, এরপর যা হলো… নাইটক্লাবে মারামারি করে বিপদে ইংল্যান্ডের স্ট্রাইকার নতুন সমরাস্ত্র পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র পোশাকশিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দ. কোরিয়া ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন? সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণঅভিযোগ ও মানববন্ধন টাঙ্গাইলের মধুপুর শহর অটোরিকশার দখলে মহন গ্রামের একমাত্র সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে ৩০০ পরিবারের মানুষ প্রচলিত আইনের কাঠগড়াতেই নিশ্চিত করা হবে বিগত সব নৃশংসতার বিচার: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলাল প্রধানমন্ত্রীর সফর সফল করতে দিনরাত মাঠে ডিসি জাহিদুল ইসলাম মিঞা

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ব্রেট লি

  • Reporter Name
  • আপডেট সময় : 04:27:25 pm, Thursday, 6 August 2026
  • 20 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

আইপিএলের শুরুর দিকের মৌসুমে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ও অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লিকে ঘিরে প্রেমের গুঞ্জন ছিল ব্যাপক আলোচনায়। দীর্ঘ ১৭ বছর পর সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার মুখ খুলেছেন ব্রেট লি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রীতি জিনতার সঙ্গে তার কখনোই প্রেমের সম্পর্ক ছিল না। তাদের সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। লির ভাষায়, “আমি কখনো কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। প্রীতি তখন যেমন আমার ভালো বন্ধু ছিলেন, এখনও তেমনই আছেন।”

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেন ব্রেট লি। সে সময় দলের সহমালিক ছিলেন প্রীতি জিনতা। মাঠে তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ থেকেই প্রেমের গুঞ্জনের সূত্রপাত হয়, যা বছরের পর বছর আলোচনায় ছিল।

গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে ব্রেট লি বলেন, সত্যটা তিনি জানতেন বলেই এসব আলোচনাকে কখনো গুরুত্ব দেননি। মানুষের অনুমানকে নিজের জীবনে প্রভাব ফেলতে দেননি বলেও জানান তিনি।

অন্যদিকে, প্রীতি জিনতাও অতীতে একাধিকবার এই গুঞ্জন অস্বীকার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, তার দলের কোনো ক্রিকেটারের সঙ্গে কখনো প্রেমের সম্পর্ক ছিল না।

বর্তমানে দুজনই নিজ নিজ ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত। ব্রেট লি অবসর-পরবর্তী জীবন কাটাচ্ছেন, আর প্রীতি জিনতা এখনও আইপিএলের পাঞ্জাব কিংসের সহমালিক হিসেবে সক্রিয় রয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে আব্দুর রহমান খাঁন সাবেক এনবিআর চেয়ারম্যান

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ব্রেট লি

আপডেট সময় : 04:27:25 pm, Thursday, 6 August 2026