Dhaka , Thursday, 19 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ ভয়ংকর ঝুঁকিপূর্ণ সিটি মার্কেট: ভেঙে নতুন ভবন নির্মাণেও আপত্তি ব্যবসায়ী নেতাদের, চায় দ্রুত সংস্কার আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে : ডা. শাহাদাত হোসেন হালিশহরে চুরি যাওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার, গ্রেফতার ১ এ্যাব কর্তৃক আইইবি নির্বাচনে নিরঙ্কুশ বিজয়: নির্বাচন পরিচালনা কমিটিকে এ্যাব চট্টগ্রামের কৃতজ্ঞতা তরুণদের উদ্ভাবনী শক্তিতে আকাশ জয় করবে বাংলাদেশ: লালমনিরহাটে খালখনন উদ্বোধন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী উখিয়ায় ডিএসকের ওয়াশ প্রকল্প পরিদর্শনে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদল সাগরপথে মালয়েশিয়া যাত্রার আগেই পেকুয়ায় পুলিশের হাতে দালালসহ আটক ১০ রামুর ১১ ইউনিয়নের মধ্যে ৯টিতে জামায়াতের প্রার্থী ঘোষণা বিরল ও হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে-০২ জন মাদক সেবনকারী গ্রেফতার পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা? বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’ মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন টানা ৬ বার কমল স্বর্ণের দাম, ভরিতে কত জঙ্গল সলিমপুরকেন্দ্রিক ভুমি দস্যু ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার ঈদগাঁওয়ে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল ও ভাড়া দেওয়ার অভিযোগ, উচ্ছেদে এক সপ্তাহের সময়সীমা দিনাজপুরের বিরলে বিজিবির অভিযানে ৪৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পুলিশের গাড়ি চুরি ! সাধারণ মানুষের গাড়ির নিরাপত্তা কোথায় ? ‘যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না’ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে রামুর কাউয়ারখোপে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, এসআইসহ আহত ২ রূপগঞ্জে দুই বাসে দুর্বৃত্তের আগুন পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় পুলিশের অভিযানে চিহ্নিত মাদক কারবারি সহ আটক ১২ রাজনগরে বৈধ কাগজপত্র ছাড়াই সার পরিবহন, ৪৫৮ বস্তাসহ ট্রাক ও চালক আটক ঈদগাঁওয়ে অবৈধ স’মিল ও ইটভাটায় ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার কলেজছাত্রী শরিফার জামিন দীঘিনালায় দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ

পাবনায় নিজামীরপুত্র মোমেন বাবার কবর জিয়ারত করলেন- মানুষের ঢল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:00:36 am, Saturday, 14 September 2024
  • 170 বার পড়া হয়েছে

পাবনায় নিজামীরপুত্র মোমেন বাবার কবর জিয়ারত করলেন- মানুষের ঢল।।

পাবনা প্রতিনিধি।।
   
লন্ডন থেকে দেশে ফেরার পরদিন পাবনার সাঁথিয়ায় বাবার কবর জিয়ারত করলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বড় ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। এ সময় জেলার সর্বস্তরের মানুষের ঢল নামে।
ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন শনিবার -১৪ সেপ্টেম্বর- বেলা ১১টার দিকে ঢাকা থেকে বাঘাবাড়ি মোড়ে আসেন। সেখান থেকে নেতাকর্মীরা বিশাল বহর নিয়ে শুভেচ্ছা জানান। 
এরপর বেড়ার সিঅ্যান্ডবি মোড়ে পথসভা শেষে দুপুর ১টার দিকে সাঁথিয়ার মনমথপুর কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন।
এসময় পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল- বেড়া উপজেলা জামায়াতের আমির ডা.আব্দুল বাছেদ- পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ, 
সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান- ধোপাদহ ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মান্নান মাস্টারসহ ঊর্ধ্বতন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
জানা গেছে- লন্ডন থেকে গতকাল শুক্রবার ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। সেখানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। 
এরপর আজ বেলা ১১টার দিকে ঢাকা থেকে প্রথমে সিরাজগঞ্জের বাঘাবাড়ি মোড়ে আসেন। সেখানে হাজার হাজার নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে তাকে রিসিভ করেন। 
এরপর সেখান থেকে ১২টার দিকে বেড়ার সিঅ্যান্ডবি গোল চত্বরমোড়ে পথসভা শেষ সাঁথিয়ার পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন। এসময় হাজারো মানুষের ঢল নামে। নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে জড়ো হোন।
সাঁথিয়ায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- জামায়াতে ইসলামীর সাবেক আমীর মতিউর রহমান নিজামীকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে হাসিনা সরকার। 
তার সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আজকে পাবনায় আসছেন। বাবার কবর জিয়ারত ও জনসভার আয়োজন করা হয়েছে। সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। আশা করি পাবনাবাসীর ভালোবাসায় সিক্ত হবেন তিনি। 
প্রসঙ্গত- ২০১৬ সালের -১০ মে- রাত ১২টা এক মিনিটে জামায়াত আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। 
এরপর পরদিন ১১ মে সকালে সাঁথিয়ার মনমথপুর ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে দিনব্যাপী ৪৬টি জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯

পাবনায় নিজামীরপুত্র মোমেন বাবার কবর জিয়ারত করলেন- মানুষের ঢল।।

আপডেট সময় : 10:00:36 am, Saturday, 14 September 2024