Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের একতরফা কমিটি নিয়ে বিতর্ক তুঙ্গে

  • Reporter Name
  • আপডেট সময় : 08:19:58 pm, Wednesday, 14 January 2026
  • 35 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি ভাঙা–গড়া নিয়ে সংগঠনের ভেতরে তীব্র বিতর্ক ও প্রকাশ্য বিভাজন দেখা দিয়েছে। জেলা সাধারণ সম্পাদকের একক সিদ্ধান্তে উপজেলা কমিটি বিলুপ্ত করে প্রথমে দুই সদস্যের আহ্বায়ক কমিটি এবং পরবর্তীতে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার ঘটনায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের মধ্যে দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠেছে।

এ উপলক্ষে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে কপিলমুনিতে অনুষ্ঠিত এক সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চম্পক কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাধন ভদ্র ও সদস্য অলোক মজুমদারসহ একাধিক জেলা নেতা সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে তারা বিষয়টিতে কেন্দ্রীয় কমিটির জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

সভায় বক্তারা বলেন, সংসদ নির্বাচন ও গণভোটের মতো গুরুত্বপূর্ণ সময়ের আগে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই তড়িঘড়ি করে কমিটি গঠন করা সংগঠনের ঐক্য ও শৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাধন ভদ্র এ সিদ্ধান্তকে ‘সাংগঠনিক অন্যায় ও গাদ্দারি’ আখ্যা দিয়ে অবিলম্বে পুরনো কমিটি বহালের দাবি জানান।
জেলা কমিটির সহ-সভাপতি চম্পক কুমার পাল বলেন, কোনো ধরনের আলোচনা বা মতামত না নিয়েই এককভাবে পাইকগাছা উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে, যা সংগঠনের গঠনতন্ত্র ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

এ বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি রবীন্দ্রনাথ দত্ত জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে উপজেলা পর্যায়ের কোনো কমিটি ভাঙা–গড়ার অনুমতি কেন্দ্রীয় কমিটি দেবে না।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর খুলনার শ্রী শীতলাবাড়ী পূজা মন্দিরে অনুষ্ঠিত গীতাপাঠ অনুষ্ঠান শেষে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া ও বিতর্কের সৃষ্টি হয়, যা এখনো চলমান রয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাশ, পাইকগাছা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রাম মণ্ডল, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরকার, প্রকাশ ঘোষ বিধান, সুনীল কুমার মণ্ডল, বি. সরকার, স্নেহেন্দু বিকাশ, রামপদ পাল, সঞ্জয় কুমার প্রমুখ নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা

পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের একতরফা কমিটি নিয়ে বিতর্ক তুঙ্গে

আপডেট সময় : 08:19:58 pm, Wednesday, 14 January 2026