Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

পদ্মা সেতু দক্ষিণ এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, আহত ৫ – ৬ জন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:01:14 pm, Saturday, 4 April 2026
  • 18 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানাধীন তস্তারকান্দি এলাকায় ঢাকা টু ভাঙ্গা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় অন্তত ৫ থেকে ৬ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে তস্তারকান্দি এলাকায় ঢাকা -ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোল্ডেন লাইন পরিবহনের ঢাকা মেট্রো ব ১৪ ৮৬৮৫ নম্বরের একটি বাস তস্তারকান্দি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রতক্ষ্যদর্শী জানান, বাসটি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি গতিতে চলছিল। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছিল, ফলে রাস্তা কিছুটা পিচ্ছিল ছিল। হঠাৎ দেখি বাসটি দুলতে দুলতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে যায়। তখন যাত্রীদের চিৎকারে পুরো এলাকা কেঁপে ওঠে।

আরেক প্রত্যক্ষদর্শী সুমন মোল্লা বলেন, বাসটি যখন দুর্ঘটনায় পড়ে, তখন একটি বিকট শব্দ হয়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের বের করে আনার চেষ্টা করি। কয়েকজন যাত্রী মাথা ও হাতে আঘাত পেয়েছেন। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি, এটা আল্লাহর রহমত।

একজন পথচারী জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে পাঠান। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম বলেন, সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে আমরা দুর্ঘটনার খবর পাই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকা এবং অতিরিক্ত গতির ফলে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি, তবে কয়েকজন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে শিবচর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনার পরও ঢাকা টু ভাঙ্গা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে স্থানীয়রা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং বৃষ্টির সময় আরও সতর্কতার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

পদ্মা সেতু দক্ষিণ এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, আহত ৫ – ৬ জন

আপডেট সময় : 04:01:14 pm, Saturday, 4 April 2026