Dhaka , Wednesday, 20 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত দিনাজপুরে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: লাইসেন্সবিহীন দুটি ইটভাটা ধ্বংস চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান বার্ষিক সাধারণ সভার পর দাপ্তরিক কাজেও আদালতের স্হিতিবস্হা ও নিষেধাজ্ঞা পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধীন PICU ডা: শাহনাজের উপর মিথ্যা অপবাদ ও দোষারোপের বিরুদ্ধে প্রতিবাদ চরভদ্রাসনে নামধারী পীরের বিরুদ্ধে ভাইয়ের পরিবারে বর্বর হামলা ও ঝড়ে বিধ্বস্ত ঘর মেরামত কাজেও বাধার অভিযোগ। পলাশে শিশু হত্যার প্রাধান আসামি সবুজ গ্রেফতার দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান: ড্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রমে প্রথম রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান পেশাজীবি পরিষদের নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্বার রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত সিন্ডিকেটের কবলে লালমনিরহাটের তামাক বাজার: ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা, তামাক চাষী সমিতির তীব্র প্রতিবাদ জনপ্রিয় নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জেন-জি লালমনিরহাটের তীব্র নিন্দা মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা মধুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন পাইকগাছায় ৬২ অস্বচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ রূপগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা গাজীপুরে আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ জাজিরায় মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন, খলিল-লাকি দম্পতির বিচারের দাবি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ক্ষেত্র হল জনবান্ধব ভূমিসেবা: বিভাগীয় কমিশনার সিলেট টেস্টে ভালো অবস্থানে আছে বাংলাদেশ : শন টেইট ওয়ানডে ফরম্যাট দিয়ে জাতীয় দলে ফিরতে চান সাব্বির

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:22:59 pm, Monday, 1 December 2025
  • 72 বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সরকারের বিভিন্ন অধিদপ্তর এবং ঝুঁকিপূর্ণ কমিউনিটির নারীদের মধ্যে শক্তিশালী সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচরে একটি অধিপরামর্শ সভার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক- প্রান এই কর্মসূচির আয়োজন করে।

ইউএনএফপিএ ও অ্যাকশনেইডের সহযোগিতায় রোববার বিকেলে হাতিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় পর্যায়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিক্রিয়ার জন্য একটি সমন্বিত কৌশল তৈরি করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য। এছাড়াও, দুর্যোগকালীন সময়ে নারীদের নিরাপত্তা, সেবা ও রেফারেল পাথওয়ে উন্নয়ন এবং প্রতিটি স্টেকহোল্ডারের প্রতিশ্রুতি ও সহযোগিতা নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়। সভায় মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, প্রশাসন, শিক্ষক, কাজীসহ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম সকল প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সুবর্ণচর ইউনিয়নের চর জব্বার থানার নারী, শিশু ও প্রতিবন্ধী সহায়তা ডেস্কের দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টর আব্দুল মোমিত শুভ বলেন, “স্থানীয় সালিশ বৈঠকে অনেক অভিযোগই গুরুত্ব দিয়ে দেখা হয় না। ঘরোয়া সহিংসতা হলে তা আরও আমলে নিতে চায় না।“ তিনি ভুক্তভোগীদের যেকোনো সহিংসতার মুখে ডেডিকেটেড ডেস্কের মাধ্যমে পুলিশের সাহায্য নিতে আহ্বান জানান।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুননাহার তার বক্তব্যে বলেন, “সুবর্ণচর এলাকায় নারী নির্যাতনের প্রচুর অভিযোগ আসে। নারীর প্রতি সহিংসতা রোধে আগে নারীকে সচেতন হতে হবে এবং পরিবার থেকেই শিশুকে সম্মান ও সমতার শিক্ষা দিতে হবে।” আলোচনার এক পর্যায়ে তিনি উপস্থিত কমিউনিটির সদস্যদের সহিংসতার প্রতিকারে কোথায় সহযোগিতা পেতে পারে, সে বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন। উপস্থিত নারীরা জানান সহিংসতার শিকার হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে গিয়ে তেমন সমাধান মেলে না এবং ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি থাকে। তারা আইনের আশ্রয়কেই বেশি নিরাপদ মনে করেন।

উদ্যোক্তারা আশা করছেন, এই অধিপরামর্শ সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সকল অংশীজনের প্রতিশ্রুতি ও সহযোগিতার মাধ্যমে সুবর্ণচরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি কার্যকর সমন্বিত প্রক্রিয়া তৈরি হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা

আপডেট সময় : 06:22:59 pm, Monday, 1 December 2025