Dhaka , Friday, 10 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা পাইকগাছায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাকলিয়ায় গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুক গ্রেফতার গণভোটের অধিকার ফেরানোর দাবি: লালমনিরহাটে ১১ দলীয় জোটের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্র্যান্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা সীমান্তে ১৫ বিজিবির অ্যাকশন: মাদক ও বিপুল পরিমাণ ডিজেলসহ কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপে বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধসহ আহত ১০ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন ঢাকায় সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার: কড়া নিরাপত্তায় আনা হলো লালমনিরহাটে ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর… ক্ষুধামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি ডিজেল জব্দ মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান বিজিবির হস্তক্ষেপে দেশে ফিরল লাশ: পাটগ্রামে আলী হোসেনের মরদেহ বুঝে নিল পরিবার রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও একটি চুনা কারখানা গুড়িয়ে দেয় তিতাস কর্তৃপক্ষরা। সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের বর্ণাঢ্য আয়োজন সাতকানিয়ায় অবৈধ জ্বালানি মজুদ: মধ্যরাতে অভিযানে ৪০০ লিটার অকটেন-ডিজেল জব্দ ফুটবল উন্মাদনায় পাইকগাছা; চ্যাম্পিয়ন মডেল-শিববাটী রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ভোজ্য তেলের মজুদ নিয়ে উপজেলা প্রশাসন ও র‍্যাব-১১ তদারকি ; অবৈধ মজুদে কোন ছাড় নেই ইউএন সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা’র শুভ উদ্বোধন কাউখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা শুরু সায়েদাবাদে বাস টার্মিনাল এলাকায় ডিএসসিসির বড় অভিযান: ২৪০টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ শুরু ফেনীতে ভোজ্যতেলের মজুদ এবং অনুমোদন বিহীন লেভেলিং’র বিরুদ্ধে র‍্যাব-৭, চট্টগ্রাম’র উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও  নিরাপদ খাদ্য অধিদপ্তরের সাঁড়াশি অভিযান ১১ এপ্রিল ইবি রিপোর্টার্স ইউনিটির নির্বাচন লালমনিরহাট ও কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযান: মাদক ও মালামাল জব্দ পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিষ্ট্রেশন শুরু; দ্রুত ও নিরবচ্ছিন্ন যাতায়াতে উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পুষ্টিকর খাবারের নামে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে নষ্ট কলা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত: পতাকা বৈঠকে বিজিবির তীব্র প্রতিবাদ

“দীর্ঘ ঈদ-ছুটিতে অব্যাহত জরুরি সেবা : পেশাদারিত্বে অনন্য রূপগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ”

  • Reporter Name
  • আপডেট সময় : 12:22:10 pm, Tuesday, 24 March 2026
  • 51 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ:

এবারের পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ সাত দিনের সরকারি ছুটিতে যখন অধিকাংশ মানুষ স্বজনদের সাথে উৎসবের আমেজে মগ্ন, তখন রূপগঞ্জের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। সুদীর্ঘ এই বন্ধেও রূপগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে দিন-রাত জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে রূপগঞ্জ উপজেলায় ছয়টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, একটি ইউনিয়ন পরিবার পরিকল্পনা ক্লিনিক (আর.ডি) এবং একটি সদর ক্লিনিক রয়েছে। এই সেবাকেন্দ্রগুলোতে নিরাপদ প্রসবসেবা (এনভিডি), প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা (পিপিএফপি), গর্ভকালীন (এএনসি) ও গর্ভ-পরবর্তী (পিএনসি) চেক-আপের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নিরবচ্ছিন্ন কাজ চলছে।

সেবা কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্ত মিজ রোমানুর নাহার জানান, “সরকারি ছুটির দিনে সাধারণত বহিঃবিভাগ বন্ধ থাকলেও আমাদের জরুরি প্রসবসেবা ও আনুষঙ্গিক ক্লিনিক্যাল কার্যক্রম এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।”

সেবার মান ও তদারকি প্রসঙ্গে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. শুভাগত সাহা বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো প্রসবকালীন জটিলতা কমানো এবং ঝুঁকিপূর্ণ গর্ভধারণ শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া। ছুটির এই সময়ে মাঠ পর্যায়ের সেবাদানকারীরা যাতে কোনো প্রতিকূলতার সম্মুখীন না হন, সেজন্য আমরা উপজেলা কার্যালয় থেকে সার্বক্ষণিক সাপোর্টিভ সুপারভিশন ও মনিটরিং নিশ্চিত করেছি।”

মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) মিজ প্রিয়াংকা দাস জানান, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে নিয়মিত ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করার মাধ্যমেই এই নিরবচ্ছিন্ন সেবা সম্ভব হচ্ছে।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, তারাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা কিসমত জাহান ছুটির দিনেও পাঁচজন গর্ভবতী মাকে এএনসি সেবা প্রদান করেছেন। একই কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ওয়াহিদা ফেরদৌসী জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়মিত দিকনির্দেশনা ও সহায়তায় ঈদের বন্ধেও তারা নিরলস কাজ করে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ছুটির দিনে বেসরকারি ক্লিনিকগুলোতে সেবার খরচ বেশি থাকলেও সরকারি এই কেন্দ্রগুলোতে বিনামূল্যে ও সুলভে ২৪ ঘণ্টা প্রসবসেবা চালু থাকায় তারা অত্যন্ত সন্তুষ্ট। কর্মকর্তাদের সরাসরি তদারকি ও মাঠকর্মীদের দায়িত্বশীলতা রূপগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা

“দীর্ঘ ঈদ-ছুটিতে অব্যাহত জরুরি সেবা : পেশাদারিত্বে অনন্য রূপগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ”

আপডেট সময় : 12:22:10 pm, Tuesday, 24 March 2026