Dhaka , Saturday, 13 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অটো রিকশায় গাঁজা পাচারকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আটক  খাল দখলমুক্ত ও নাগরিক সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি:- মেয়র ডা. শাহাদাত জঙ্গল সলিমপুরের আলীনগরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পুলিশের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত লালমনিরহাটে উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে খুনি আনন্দের ফাঁসি চেয়েছেন স্বজনরা প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে চসিক কাজ করছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের কলম ব্যবহার করতে হবে তরবারীর মতো – খোন্দকার মাশুকুর রহমান মাশুক বিউবো বিতরণ দক্ষিণ’র সহকারী প্রকৌশলীকে লাঞ্চিত ও মারধরের নিন্দায় এ্যাব চট্টগ্রাম ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ১১ মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ গাড়ির গতি যত বেশি, কর তত বেশি ‘বিশ্বকাপ কারাগার’ বানাচ্ছে যুক্তরাষ্ট্র, যারা থাকবে সেখানে অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা হালিশহর থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বদলি বায়েজিদে বাগানবাড়ি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির জোড়া অভিযান: ইয়াবা, সুজুকি মোটরসাইকেল ও ইস্কাপ সিরাপ জব্দ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:03:42 pm, Friday, 31 March 2023
  • 108 বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা প্রতিনিধি।।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ সকল সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার, গ্রেপ্তার সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্তমুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে গতকাল শুক্রবার (৩১ মার্চ) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
প্রথম আলো বন্ধুসভা কক্সবাজারের উদ্যোগে আযোজিত মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন, পত্রিকাটির কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা। বন্ধুসভার সাধারণ সম্পাদক নুরুল আবছারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা সভাপতি ও প্রবীন সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, কক্সবাজার ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা, কক্সবাজার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কক্সবাজার রিপোর্টারস ইউনিটির সভাপতি এইচএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ওসমান, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আজিম নিহাদ, বন্ধুসভা কক্সবাজার জেলার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাজিয়া আফরিন সাইমা, কক্সবাজার সিটি কলেজ শাখার সভাপতি মারুফ রশিদ নাঈম, কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি শফিকুল মোস্তফা আহিল, সাংস্কৃতিক কর্মী বাঁধন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, বাজারে চাল ডাল তেল মাছ মাংস ডিমসহ সবকিছুর দাম বাড়ছে। তাতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে অনেক। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পৃথিবীর প্রায়সব দেশে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। দাম বাড়ার খবর সাংবাদিকেরা তুলে ধরলে ক্ষতি কী ? এর জের ধরে কেন সাংবাদিককে গভীর রাতে চোরের মত তুলে নিতে হবে কেন? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সাংবাদিকদের সঙ্গে সরকারকে মুখোমুখি করে কারা সুবিধা আদায়ের চেষ্টা করছে-তা ভেবে দেখতে হবে।

বক্তারা আরও বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে কেউ সংক্ষুব্ধ হলে প্রতিবাদ জানাতে পারেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রেস কাউন্সিলে অভিযোগ ও মামলা করতে পারেন। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইনে শীর্ষ দৈনিকের সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের এবং রাতের অন্ধকারে সেই পত্রিকার সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনা দেশে আইনের শাসনের পরিপন্থী।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, লুটপাট-দুর্নীতি-স্বজনপ্রীতির খবর প্রকাশ করে সাংবাদিকেরা সরকারকে সহযোগিতা করছেন। আর সেকারণে সরকার যদি উল্টো সাংবাদিকদের কালো আইনে মামলা দিয়ে জেলে পাঠায়, তা মেনে নেবেনা সাংবাদিক সমাজ। সংবাদমাধ্যম এবং সাংবাদিকের কন্ঠরোধ, দমন-পীড়ন, হামলা-মামলা দিয়ে অতীতে কোনো সরকার টিকে থাকার নজির নেই

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

আপডেট সময় : 08:03:42 pm, Friday, 31 March 2023